পটুয়াখালীর পায়রা টোল প্লাজা থেকে দুই ভুয়া র্যাব সদস্য গ্রেপ্তার
পটুয়াখালী-ঢাকা মহাসড়কের পায়রা সেতুর টোলপ্লাজায় চেকপোস্ট এলাকা থেকে দুজন ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে দুমকী থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে দশটার দিকে দুমকি থানার পুলিশ তাদের আটক করে। আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো পায়রা সেতুর টোলপ্লাজায় দুমকি থানার এসআই ফরিদ উদ্দিন টহল দল নিয়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করছিলেন।
রাত সাড়ে দশটার দিকে বরিশালের দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে তল্লাশির জন্য সিগন্যাল দেয় পুলিশ। মাইক্রোবাসে থাকায় ৬ জন যাত্রীর মধ্যে দুজনকে নামিয়ে তাদের ব্যাগ তল্লাশি শুরু করলে মাইক্রোবাসটি দ্রুতগতিতে পালিয়ে যায়।
এসময় ওই দুই যাত্রী পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে তিনটি র্যাবের পোশাক, দুটি খেলনা সাদৃশ্য পিস্তল, একটি ওয়াকি-টকি, ৫টি মোবাইলফোন, একটি হ্যান্ডকাফ, দুটি গাড়ির নম্বর প্লেট, একটি প্লায়ার্স (প্লাস) ও একটি স্ক্র ড্রাইভার উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- আল আমিন দুয়ারি ও তারেক ব্যাপারী। এদের মধ্যে আল-আমিন দুয়ারির বাড়ি বাউফলের সূর্যমনি ইউনিয়নের গুলবাগ গ্রামে। তার বাবার নাম মৃত বারেক দুয়ারি।
আর তারেক ব্যাপারী, বাবার নাম কাশেম ব্যাপারী, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়।
বাউফলের আলআমিনের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন ধরনের ৯ টি মামলা রয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত