ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ডেসটিনির ক্ষতিগ্রস্তদের জন্য রফিকুল আমীনের টাকা দেয়ার ঘোষণা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৫-২০২৫ রাত ১০:৮

বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক এবং ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেছেন, ডেসটিনিতে যারা বিনিয়োগ করেছেন, তাদের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব বর্তমান বোর্ডের। তবে, তাকে যদি আবার ম্যানেজিং ডিরেক্টর করা হয়, তাহলে তিনি বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। 
বুধবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রফিকুল আমীন বলেন, ‘ডেসটিনির বর্তমান বোর্ডের দায়িত্ব হচ্ছে টাকা ফেরত দেওয়া। যদি আমাকে আবার ম্যানেজিং ডিরেক্টর করা হয়, তাহলে আমি বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে পারব। সরকার ব্যাংক হিসাব খুলে দিলে পরবর্তী মাস থেকেই টাকা দেওয়া শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘আমি এখনও ডেসটিনির ম্যানেজমেন্টে প্রবেশ করতে পারিনি। ডেসটিনি ছাড়া আমি কোনো নতুন কোম্পানি শুরু করিনি। আমি একটি ই-কমার্স কোম্পানি শুরু করেছিলাম, তবে সেটিও এখন বন্ধ। ডেসটিনির কোনো ঋণের দায় নেই। গ্রুপটির ছয় থেকে সাত হাজার কোটি টাকার সম্পদ রয়েছে, তবে দায় মাত্র ৩ হাজার কোটি টাকার।’
রফিকুল আমীন তাঁর বক্তব্যে বলেন, ‘ডেসটিনিতে আমি সততার সঙ্গে ব্যবসা করেছি। কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়েছিলাম। আমার নামে মিথ্যা মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়েছিল।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এমএসএম / এমএসএম

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন