ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

দেশব্যাপী ফোরজি সেবার পরিধি বাড়াতে পামপে’র সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫-৫-২০২৫ দুপুর ২:৮

স্মার্টফোনকে আগের চেয়ে আরও সাশ্রয়ী ও সবার হাতের নাগালে আনতে, দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক প্রথমবারের মতো নিয়ে এসেছে “স্মার্টফোন অন ইনস্টলমেন্ট” (সহজ কিস্তিতে স্মার্টফোন) অফার। এই উদ্যোগের আওতায় গ্রাহকরা ব্যাংক কার্ড ছাড়াই বাংলালিংক সেন্টার থেকে সহজ কিস্তিতে ফোরজি স্মার্টফোন কিনতে পারবেন।

 বাংলালিংক এর দেশ বিস্ত্রিত ফোরজি পরিষেবা থেকে বঞ্চিত গ্রাহকদের জন্য স্মার্টফোন সহজলভ্য করতে; কিস্তি মূল্যের ১৫% ডাউন পেমেন্ট দিয়ে স্মার্টফোন ক্রয় করার সুযোগ নিয়ে এসেছে বাংলালিংক। এখন গ্রাহকরা খুব সহজেই টুজি অথবা থ্রিজি থেকে ফোরজি স্মার্টফোনে আপগ্রেড করতে পারবেন। মূল্যের বাকি অংশ সর্বোচ্চ ৯ মাসের কিস্তিতে পরিশোধ করা যাবে।

বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমীন বলেন, “বাংলালিংকে আমরা স্মার্টফোন কেনার আর্থিক প্রতিবন্ধকতা দূর করে ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগের মাধ্যমে আমরা ফোরজি স্মার্টফোন সকলের নাগালের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। বিশেষ করে, যাদের ক্রেডিট কার্ড নেই অথবা ব্যাংকিং সুবিধার বাইরে আছে এমন জনগোষ্ঠির জন্য আমরা আরও সাশ্রয়ী উপায়ে স্মার্টফোন দিচ্ছি। ডিজিটাল ইকোসিস্টেমে আরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা ডিজিটালভাবে সংযুক্ত বাংলাদেশের দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি।”

পামপে, জেনেক্স, এবং আইস্মার্টুর সাথে বাংলালিংকের কৌশলগত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই উদ্যোগটি গ্রহণ করা সম্ভব হয়েছে, এই অংশীদারিত্ব অর্থবহ ও ইতিবাচক প্রভাব ফেলবে যা বাংলালিংকের প্রতিশ্রুতির প্রতিফলন।  

পামপে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুন জেং বলেন, “আমরা এই অর্থবহ উদ্যোগ বাস্তবায়নে বাংলালিংকের সাথে অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত। এখন কিস্তিতে স্মার্টফোন ক্রয় করতে ক্রেডিট কার্ডের আর প্রয়োজন হবে না; ফলে ডিজিটাল কানেক্টিভিটি সেবা আরও সহজলভ্য হবে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ ডিজিটাল অন্তর্ভুক্তির আওতায় আসবে। ভবিষ্যতে এই উদ্যোগ ডিজিটাল বৈষম্য কমাতে উল্লেখযোগ্য অবদান রাখবে।”

আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, “আমরা স্মার্টফোন মার্কেটে অগ্রণী ভূমিকা পালন করছি। গ্রাহকদের জন্য আইটেল, টেকনো এবং ইনফিনিক্সের মতো ব্র্যান্ডের স্মার্টফোন অফার করছি। গ্রাহকরা যেন আমাদের স্মার্টফোন সাশ্রয়ী মূল্যে কিনতে পারে এজন্য আমরা ইএমআই সুবিধা নিয়ে এসেছি; বাংলালিংকের সাথে আমাদের অংশীদারিত্ব গ্রাহকদের জীবনে নতুন মাত্রা যোগ করবে বলে আমরা আশাবাদী।”

গ্রাহকরা সারাদেশে অবস্থিত যেকোনো বাংলালিংক সেন্টার থেকে আইটেল, টেকনো এবং ইনফিনিক্স ব্রান্ডের এর পছন্দের স্মার্টফোন কিস্তিতে কিনতে পারবেন। কিস্তিতে স্মার্টফোনে ক্রয়ের আবেদন প্রক্রিয়া খুবই সহজ। পামপে অ্যাপের মাধ্যমে খুব সহজেই এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে এবং মাত্র ৩০  মিনিটের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এই প্রক্রিয়া সহজতর করতে এই উদ্যোগে এমএফআই অংশীদার হিসেবে রয়েছে চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা। 

এই অফারের অধীনে স্মার্টফোন কিনলে গ্রাহকরা তিন মাসের জন্য ১৮ জিবি ইন্টারনেট পাবেন এবং অরেঞ্জ ক্লাব গোল্ড টিয়ারে স্বয়ংক্রিয়ভাবে আপগ্রেড হয়ে যাবেন। এছাড়া, মাইবিএল অ্যাপের মাধ্যমে ১৫০ শতাংশ পর্যন্ত বোনাস উপভোগ করতে পারবেন। আরও বিস্তারিত তথ্যের জন্য, ভিজিট করুন: https://www.banglalink.net/en/prepaid/others/4g-smartphone-on-instalment।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন