ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

আক্কেলপুরে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ উদ্বোধন


আক্কেলপুর প্রতিনিধি  photo আক্কেলপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৫-২০২৫ দুপুর ৩:৪৪
সারাদেশে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ শুরু করছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। ক্যাম্পেইনের এই সিজনেও ওয়ালটন পণ্যের ক্রেতাদের জন্য থাকছে বিশেষ চমক। সিজন-২২ এ ক্রেতাদের জন্য ‘আবারো মিলিয়নিয়ার ’ অফার ঘোষণা করেছে ওয়ালটন। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ঈদুল আযহা পর্যন্ত এই সুযোগ পাবেন ক্রেতারা।
আজ সকালে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর আপন এন্টারপ্রাইজ, আয়োজিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।অনুষ্ঠানে উদ্বোধন করেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের  আরএসএম মেহেদী হাসান 
এবং আপন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ ছানোয়ার হোসেনসহ ওয়ালটনের অন্যান্য কর্মকর্তা ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর স্থানীয় প্রচার-প্রচারণার অংশ হিসেবে ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর আপন এন্টারপ্রাইজ কর্তৃক টি শার্ট,ফেস্টুন, ব্যানার, প্লাকার্ড,  বৃক্ষবিতরণ বৃক্ষরোপণ, কৃষকদের মাঝে টি শার্ট খাবার পানি বিতরণ , প্রচন্ড তাপদাহে পথচারীদের মাঝে বিনামূল্যে ঠান্ডা পানি বিতরণ,, ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি ,মাইকিং, লিফলেট বিতরণ সহ প্রায় দুই শতাধিক লোকবল নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। 
উক্ত র‍্যালীটি আপন এন্টারপ্রাইজ এর শোরুম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে শেষ হয়। ব্যান্ড পার্টির তালে তালে উক্ত র‍্যালীতে উৎসুক জনতা আনন্দচিত্তে অংশগ্রহণ করে উই লাভ ওয়ালটন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

এমএসএম / এমএসএম

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত

মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন