ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ক্যান্টনমেন্ট থানার ওসির বিরুদ্ধে আইজিপির দপ্তরে অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৫-২০২৫ রাত ১০:২০

ঢাকা ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিমের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, স্বেচ্ছাচারিতা, এবং ভূমিদস্যুদের পক্ষ নিয়ে নিরপরাধদের বিরুদ্ধে মিথ্যা মামলা রেকর্ড করার অভিযোগ উঠেছে। এবিষয়ে পুলিশ সদরদপ্তরের আইজিপির কমপ্লেইন মনিটরিং সেলে লিখিত অভিযোগ করেছে মাটিকাটা এলাকার ভুক্তভোগী মো. আরিফুল আলী।
ভুক্তভোগী অভিযোগে বলেছেন, গত ২০২৪ সালের ২৮ অক্টোবর তাকেসহ ১৬ জনকে আসামি করে ক্যান্টনমেন্ট থানায় একটি মিথ্যা মামলা রেকর্ড করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অথচ সেই বাদী বাবুল হোসেন নিজেই একজন চিহ্নিত চাঁদাবাজ ও ভূমিদস্যু সন্ত্রাসী। গত বছরের ২৩ অক্টোবর সেনাবাহিনীর সদস্যরা বাবুল হোসেনকে হাতেনাতে চাঁদা দাবির অভিযোগে তাকে আটতের পর ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করে। আর তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাও দায়ের করা হয়। উক্ত মামলায় জামিনে বেরিয়ে এসে তিনি উল্টো একটি সাজানো অভিযোগে আরিফুলসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। ক্যান্টনমেন্ট থানার ওসি সাজানো মিথ্যা অভিযোগ তদন্ত না করেই মামলা হিসেবে গ্রহণ করেন। 
পুলিশ সদরদপ্তরের লিখিত অভিযোগে বলা হয়েছে, ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী দীলিপ আগারওয়াল ও আসলাম সেরনিয়াবাদের অন্যতম সহযোগি। আর অনলাইন গ্রুপের এমডি আখতারুজ্জামানের কাছ থেকেও অবৈধ সুবিধা নিয়ে মামলার চার্জশিট থেকে নাম বাদ দিয়েছেন। এছাড়া, ইসিবি চত্বরের একটি ফ্ল্যাট নিয়ে চলমান মামলায় আদালতের স্থিতাবস্থা থাকলেও, জনৈক শাকিলকে দখল দিতে সহায়তা করার অভিযোগ করা হয়েছে। আবার ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখানো হয় এবং থানার কনস্টেবলের উৎকোচ আদায় করার অভিযোগ করা হয়েছে। 
ভুক্তভোগি আরিফুল আলী জানান, পুলিশ যদি দুর্বৃত্তের পক্ষ নেয়, তবে সাধারণ মানুষ কোথায় যাবে?” তিনি ওসি’র বিরুদ্ধে বিভাগীয় তদন্ত পূর্বক তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা হতে অব্যাহতির দাবি জানান। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেস্টা করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন