তজুমদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফুজুলল হক দেওয়ানের মৃত্যুতে সর্বমহলের শোক
তজুমদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ নেতা ফুজুলল হক দেওয়ান আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে তজুমদ্দিনসহ পুরো ভোলা জেলায় নেমে এসেছে শোকের ছায়া। একজন বীর মুক্তিযোদ্ধা, সংগ্রামী সংগঠক ও জনপ্রিয় জনপ্রতিনিধিকে হারিয়ে শোকাহত জনপদ।
ফুজুলল হক দেওয়ান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জাতির স্বাধীনতা সংগ্রামে সাহসিকতার পরিচয় দেন। দেশ স্বাধীনের পর তিনি চার চারবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এবং দুইবার তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংগঠনের জ্যেষ্ঠ ও আস্থাভাজন নেতা হিসেবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন।অত্যন্ত সদালাপী, সৎ ও উন্নয়নবান্ধব এই নেতা তাঁর দায়িত্বকালীন সময়ে শিক্ষা, অবকাঠামো, কৃষি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অসামান্য অবদান রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামীলীগ নেতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।মরহুমের জানাজার নামাজ আজ বিকেল ৫টা ৩০ মিনিটে সম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তজুমদ্দিনবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
নবীগঞ্জে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ
মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু
লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোক
শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
ফজরের নামাজে সেজদারত অবস্থায় ইমামের ইন্তেকাল
অভয়নগরে দিনে-রাতে চুরি, আতঙ্কে বাসিন্দারা কঠোর অভিযানে নামছে পুলিশ
প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা,অভিক্ত স্বামী পলাতক
মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক
চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু
লাকসামে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মাদক, স্মার্টফোন আসক্তি, সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন দেবীগঞ্জে কয়েক শতাধিক শিক্ষার্থী
কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা