ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

লুৎফুর রহমানের মৃত্যুতে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের দোয়া ও আলোচনা সভা


সুমন ইসলাম  photo সুমন ইসলাম
প্রকাশিত: ১২-৯-২০২১ বিকাল ৫:১২

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমানের মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহককে হারালো।

অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী লুৎফুর রহমান সিলেটের রাজনীতিতে যে অবদান রেখেছেন সিলেটবাসী তা চিরদিন স্মরণ রাখবে। তিনি নিজ কর্মগুণে আজীবন বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। যার চিন্তা চেতনাই ছিল অসহায় মানুষের জন্য কাজ করা। তিনি রাজনীতি করেছেন দেশ ও মানুষের কল্যাণের জন্য।

তিনি শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট লুৎফুর রহমানের রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য নাজনীন হোসেন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আছিয়া খানম সিকদার, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ডা. নাজরা চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা এ. জেড. রওশন জেবীন রুবা, জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদিকা হেলেন আহমদ সহ-সাধারণ সম্পাদিকা মাধুরী গুন, সহ-সাংগঠনিক সম্পাদিকা মোছা. নূরুন্নাহার (মেম্বার), অঞ্জনা সরকার, ধর্ম বিষয়ক সম্পাদিকা কয়তুননেছা, সদস্য মিলন বেগম, নাসরিন বেগম, রোজী বেগম, ফাহিমা খানম চৌধুরী, সুমাইয়া সুলতানা রুহি, হেনা বেগম, রেহানা পারভীন রেনু, নাসিমা আক্তার কনা, রোকসানা পারভীন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা: হাসিনা আক্তার, সাধারণ সম্পাদক রোটারিয়ান মোছা: সাহিদা খাতুন, জৈন্তাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জয়মতি রানী, সাধারণ সম্পাদক তাছলিমা বেগম রিমা, কানাইঘাট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা বেগম, সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, জকিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাজনা সুলতানা হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাজেদা রওশন শ্যামলী, দক্ষিণ সুরমা মহিলা আওয়ামী লীগের নেত্রী রহিমা, হালিমা, বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রভাষক আফিয়া রশীদ, সাধারণ সম্পাদক জুলেখা বেগম, ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মহিমা সুলতানা সুমী, সাধারণ সম্পাদক মুক্তা পারভীন, ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খানম, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাসরিন জাহান, সাধারণ সম্পাদক তামান্না আক্তার হেনা প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচলনা করেন কালেক্টরেট মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা শাহ আলম।

এমএসএম / এমএসএম

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত

মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন