ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ১:১৮

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ শনিবার সকাল ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এতে মহাসড়কটি ব্যবহারকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

শিল্প পুলিশ জানায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকার লেদু মোল্লা রোডে অবস্থিত বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা কারখানার সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ শুরু করেন। এতে দুই পাশে যান চলাচল ব্যাহত হয় এবং অফিসগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে সকাল সোয়া ১০টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বেতন ভাতার বিষয়ে পুলিশ কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। 

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ

ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন

মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ