ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে শিক্ষার্থীদের মুখে হাসি, স্বাস্থ্যবিধি নিশ্চিত করছেন শিক্ষকরা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১২-৯-২০২১ বিকাল ৫:১৪
চলমান অতিমারি করোনা ভাইরাসের লকডাউন শেষে দীর্ঘদিন পরে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের আক্কেলপুরে প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পরার মতো। স্বাস্থ্যবিধি নিশ্চিত করছেন শিক্ষকরা।
সরোজমিনে কয়েকটি বিদ্যালয়ে দেখা যায়, শ্রেণিকক্ষে বসে ক্লাস করতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ। প্রতিষ্ঠানে প্রবেশের পূর্বে শারিরীক তাপমাত্রা, মাক্স পরিধান ও সাবান পানি দিয়ে হাত ধোয়া নিশ্চিত করছেন শিক্ষকরা। শ্রেণিকক্ষে প্রবেশের পর আসনে বসতে হচ্ছে নির্দিষ্ট দূরত্ব রেখে। দীর্ঘদিন পরে শ্রেণিকক্ষে বসে ক্লাস করতে পারায় প্রত্যেক শিক্ষার্থীর মুখে খুশির ছাপ। প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করছেন প্রাথমিক ও মাধ্যমিক কর্তারা। 
এস.এস.সি. শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন,‘ অনেক দিন পর বিদ্যালয়ে এসেছি। বিদ্যালয়ে বসে সকলের সাথে পড়তে পারায় অনেক ভাল লাগছে।’
৭ম শ্রেণি পড়–য়া দুই শিক্ষার্থীকে স্কুল ড্রেস পরে না আসার কারণ জিজ্ঞেস করলে তারা জানান,‘ স্কুল ড্রেস ছোট হয়ে গেছে। নতুন তৈরি করতে দিয়েছি।’
পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জয়পুরহাট জেলা পরিষদের পক্ষ থেকে আব্দুর রহিম স্বাধীন মাক্স,হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা সামগ্রী প্রতিষ্ঠান প্রধানদের নিকট হস্তান্তর করেন।
মাধ্যমিক শিক্ষা কর্তা মকবুল হোসেন বলেন,‘ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাথীদের উপস্থিতি ছিল প্রায় ৭৫%। প্রতিটি প্রতিষ্ঠানে স্বাস্থবিধি নিশ্চিত করার পরে ক্লাস শুরু হয়েছে।
প্রাথমিক শিক্ষা কর্তা মো.মাছুদুল হাসান জানান, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল ৯০% এর উপরে।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান বলেন,‘ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের  জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় করা হয়েছে ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। এর পরেও উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে তদারক করা হচ্ছে।’

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ