ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সীমান্তের ওপারে হাজারও বাংলাদেশি পুশইনের অপেক্ষায়


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ৩:৪৩

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাথল ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল গান্ধাই সীমান্তকে পুশইনের ট্রানজিট রোড হিসেবে ব্যবহার করছে বিএসএফ। বিএসএফের পুশইন ঠেকাতে বিজিবির টহল জোরদারের পরও গত দুইদিনে বিএসএফ আরো ৬০ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে।

বিএসএফের ক্রমাগত অবৈধ অনুপ্রবেশ বৃদ্ধিতে বিজিবি-৫২ ব্যাটালিয়ন সীমান্তে বাড়িয়েছে কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা। জোরদার করেছে দিবা ও নৈশকালিন টহল। সতর্ক ও সচেতন করছে সীমান্তঘেঁষা বাসিন্দাদের।

শুক্রবার বড়লেখা সীমান্তের নিউ পাল্লাথল, বোবারথল, গান্ধাইসহ বিভিন্ন এলাকা ঘুরে বিজিবিকে বিএসএফের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে। টহল জোরদার ও বিভিন্ন সড়কে চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালাচ্ছে বিজিবি। গত ৬ ও ৭ মে প্রায় শতাধিক অবৈধ বাংলাদেশি নাগরিককে বিএসএফ ঠেলে পাঠালেও বিজিবি ৫৯ জনকে আটক করতে সক্ষম হয়। এরপর পুশইন ঠেকাতে বিজিবি সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা ও টহল জোরদার করে। বিজিবির সতর্কাবস্থানের চারদিনের মাথায় একই সীমান্ত দিয়ে বিএসএফ গত বুধবার ৪৪ জনকে ও বৃহস্পতিবার ১৬ জনকে পুশইন করে। ক্রমাগত পুশইন বৃদ্ধি ও সীমান্তের ওপারে হাজার হাজার বাংলাদেশি পুশইনের অপেক্ষায় রয়েছে- আটককৃতদের দেওয়া এমন তথ্যে সীমান্ত এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করে। বিএসএফের পুশইন প্রতিরোধে বৃহস্পতিবার রাত থেকে বিজিবি আরো কঠোরভাবে টহল দেওয়া শুরু করেছে। বিজিবির সতর্কাবস্থান ও টহল জোরদারের কারণে শুক্রবার রাত পর্যন্ত বড়লেখা উপজেলার কোনো সীমান্ত দিয়েই বিএসএফের পুশইনের ঘটনা ঘটেনি।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, বিএসএফের পুশইন প্রতিরোধে বৃহস্পতিবার রাত থেকে বিজিবির টহল কার্যক্রম আগের চেয়ে আরো জোরদার করা হয়েছে। তার ব্যাটালিয়ানের আওতাধীন ১১৩.৫০ কিলোমিটার সীমান্তের প্রত্যেক টহল টিম বিশেষ সকর্তাবস্থায় দায়িত্ব পালন করছেন এবং তিনি সার্বক্ষণিক তদারকি করছেন। বিএসএফের পুশইন রোধে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবাসির সর্বাত্মক সহযোগিতা চান।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন