৫ দিন পর সচল হয়েছে চন্দ্রঘোনা ফেরী
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য ৫ দিন বন্ধ থাকার পর সচল হয়েছে চন্দ্রঘোনা ফেরী। রোববার (১৮ মে) ভোর থেকে চন্দ্রঘোনা ফেরী চালু করা হয়। এর আগে রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর এর এক নির্দেশনা মোতাবেক গত ১৩ই মে ভোর থেকে বন্ধ রাখা হয় চন্দ্রঘোনা ফেরী। ফেরী বন্ধ থাকায় রাঙামাটি বান্দরবান সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। নদীতে যাত্রী পারাপারে একমাত্র ভরসা ছিলো ছোট ছোট সাম্পান। এতে করে নদীতে পারাপারকারী যাত্রী, গাড়ি চালক সহ সকলের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছিল। তবে পুনরায় ফেরী চলাচল শুরু হওয়াতে এই দুর্ভোগ কিছুটা কমেছে।
এবিষয়ে রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা মুঠোফোনে জানান, কর্ণফুলী নদীর নাব্যতা সংকটে ড্রেজিং কাজ চলমান থাকায় ৫ দিন বন্ধ রাখা হয় চন্দ্রঘোনা ফেরী। কাজ শেষে পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে।
তবে এই ড্রেজিং এর মাধ্যমে চন্দ্রঘোনা ফেরীর সব সমস্যা সমাধান হবেনা বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এই পথে নিয়মিত চলাচলকারী কয়েকজন জানান, ঘন্টার পর ঘন্টা ভোগান্তি পোহাতে হতে হয় এই ফেরী পার হতে। তাছাড়া ড্রেজিং এর বিষয়ে বলেন, ড্রেজিং করার পর সাময়িক হয়তো মাটি অপসারণ হলেও বর্ষায় ভারী বৃষ্টিপাত হলে আশেপাশের মাটি আবারো জমে একই অবস্থার সৃষ্টি হবে। জোয়ার ভাটায় কর্ণফুলী নদীতে পানি বৃদ্ধি পেলে ফেরির পাঠাতন ডুবে আবারো ফেরী চলাচল ব্যাহত হবে। অর্থাৎ এখানে একটি সেতু না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ কমবেনা। অনেকেই আক্ষেপ করে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বড় বড় সেতু হচ্ছে। অথচ চন্দ্রঘোনা ফেরিঘাটে এত ভোগান্তির পরও একটু সেতু নির্মিত হচ্ছেনা। অনেক নেতারা আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। এখানে একটি সেতুর জরুরি প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।
প্রসঙ্গত, ১৯৮৪ সালে চন্দ্রঘোনায় ফেরি সার্ভিস চালু করে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় উৎপাদিত বাঁশ, গাছ, মৌসুমি ফলমূল, তরকারিসহ বিভিন্ন মালামাল প্রতিদিন এই ফেরি দিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। কিন্তু বান্দরবান ও রাজস্থলী থেকে চট্টগ্রাম-কাপ্তাই-রাঙামাটি জেলার সড়ক যোগাযোগের ক্ষেত্রে সমস্যা লাঘবে এই ফেরি যথেষ্ট নয়। বান্দরবান থেকে খুব ভোরে বাসে উঠে চট্টগ্রাম বা রাঙামাটির উদ্দেশে রওনা দিলেও ফেরি সমস্যার কারণে যাত্রীদের যথাসময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না। দীর্ঘ ৩০ বছরের বেশি সময়ে এখানে একটি সেতুর দাবী জানিয়ে আসছে চন্দ্রঘোনাবাসী।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন
চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ
দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ
অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা
ঢাকা ইপিজেডে কারখানা শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু ও এনসিডি স্বাস্থ্য
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬১৩ জন শ্রমিক ছাঁটাই
শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত