ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বরগুনায় মাদ্রাসার শিক্ষকের হাতে শিক্ষক লাঞ্ছিত


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২৫ দুপুর ৩:৩৮

বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর সিনিয়ার আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের শিক্ষক  নাসির উদ্দিনকে জুতা দিয়ে পিটানোর অভিযোগ পাওয়া যায়।  মোঃ নাসির উদ্দিনের স্ত্রী সন্তান থাকার পরে ও এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন, ঐ মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রবাসীর স্ত্রীর সাথে অশ্লীল ভাষায় চ্যাটিং, ভিডিও, কলে কথা বলা থেকে শুরু করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার বিষয়টি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এই অনৈতিক কার্যকলাপের সূত্র ধরে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিবলকে প্রকাশ্যে শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনকে চার-পাঁচটা জুতা পিঠা করে, ওই প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ আলমগীর হোসেন।

স্থানীয়রা বলেন মোঃ নাসির উদ্দিন স্যার ভুলত্রুটি অন্যায় করতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন, আইনের উর্ধ্বে কেউ নয় । মোঃ আলমগীর হোসেন শিক্ষক আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। আমরা এলাকাবাসী প্রশাসনের কাছে মোঃ আলমগীর হোসেন শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করছি। 

প্রতিষ্ঠানের আধ্যাক্ষ  আবু বক্কার সিদ্দিক বলেন মোঃ নাসির উদ্দিন স্যার যে অন্যায় করছে, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তবে আলমগীর শিক্ষক যে কাজটা করেছে বিষয়টা খুবই দুঃখজনক, সে একজন শিক্ষক হয় অন্য শিক্ষককে এভাবে লাঞ্ছিত করতে পারে না। 

মোঃ আলমগীর হোসেন বলেন, আমি রাগ  সামলাতে না পেরে মেঃ নাসির উদ্দিন শিক্ষককে তিন চারটা জুতাপেটা করেছি। পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, বিষয়টি আমি শুনি নাই আপনার মাধ্যমে শুনলাম।  ঐ শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার