বেবিচক চেয়ারম্যান এর সাথে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
১৮ মে ২০২৫ তারিখে কানাডার হাইকমিশনার অজিত সিং (Ajit Singh) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc) এর সাথে বেবিচক সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে বাংলাদেশের বিমানবন্দরসমূহে চলমান অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, বিদ্যমান কার্গো ভিলেজের কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, এভিয়েশন খাতে কানাডার সম্ভাব্য বিনিয়োগ ও সফট লোন প্রদানের বিষয়গুলোও আলোচনায় স্থান পায়। সাক্ষাতে দুই দেশের মধ্যে এভিয়েশন খাতে বিদ্যমান সহযোগিতাকে আরও বিস্তৃত ও কার্যকর করার উপায় নিয়েও মতবিনিময় করা হয়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক অংশীদারত্ব জোরদারে আগ্রহ প্রকাশ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কানাডা দূতাবাসের প্রতিনিধি এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন