পটুয়াখালীতে তিন দিনব্যাপী বিজ্ঞানমেলা শুরু
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।
মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় শহরের ব্যায়ামাগার প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। মেলা চলবে আগামী ২২ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলায় বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।
মেলায় রয়েছে উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী, বিজ্ঞান কুইজ, বিজ্ঞান অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন এবং সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি এবং জেলা শিক্ষা অফিসার মুহা. মজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহসিন উদ্দিন।
বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ গড়তে বিজ্ঞানচর্চার বিকল্প নেই। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত