চিলমারীতে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
কুড়িগ্রামের চিলমারীতে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছে ধর্ষিতার নানী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চিলমারী উপজেলার মৌজাথানা জুম্মাপাড়া গ্রামের ৭ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীকে সোমবার সন্ধ্যা ৭টার সময় তার নানার বাড়িতে একা পেয়ে একই গ্রামের ইদ্রিস আলির পুত্র মোঃ মানিক মিয়া (২৫) জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষিতা চিৎকার করলে আসামী বেগতিক দেখে উক্ত ঘর হতে বের হয়ে পালায়ে যায়। ধর্ষিতার মা মোছাঃ পুস্প বেগম কিছুক্ষন পর বাড়ীতে গিয়ে দেখে বিবস্ত্র অবস্থায় কান্না করছে। তখন সে বিস্তারিত জানায়। খবর পেয়ে তার নানি দ্রুত ঢাকা হতে মঙ্গলবার সকাল অনুমান ০৭.০০ টার সময় বাড়িতে এসে নাতনী ও সাক্ষীদের কাছে ঘটনা শুনে থানায় অভিযোগ করলে চিলমারী মডেল থানা পুলিশ নারী শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা রেকর্ড করেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম জানান, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হচ্ছে, আসামি গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার
Link Copied