বাকৃবির ছাত্রবিষয়ক বিভাগের তত্ত্বাবধানে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। মঙ্গলবার (২০ মে) পূবালী ব্যাংক পিএলসি-এর অর্থায়নে এবং ছাত্র বিষয়ক বিভাগের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। মাসব্যাপী এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় চত্বরে আট শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা শহীদ মিনার চত্বরে চারটি পলাশ গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, অধ্যাপক ড. মো. মাসুম আহমাদ, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত ড. মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর অধ্যাপক ড. মো. নেছার উদ্দীনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং পূবালী ব্যাংক বাকৃবি শাখার কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিভিন্ন প্রয়োজনে আমরা গাছ কাটি, আবার নতুন করে রোপণ করি। বিশ্ববিদ্যালয়ের যাঁরা গাছপালার রক্ষণাবেক্ষণ বা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, তাঁদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে তারা যেন প্রতিটি গাছের বয়স, প্রজাতি ও বৈশিষ্ট্য সম্পর্কে গবেষণা করেন এবং এসব তথ্য সংরক্ষণ করেন। শুধু কৃষ্ণচূড়া বা রাধাচূড়া নয়, আমসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণ করতে হবে, যেন আমাদের শিক্ষার্থীরা সেই ফল ভোগ করতে পারে।
এমএসএম / এমএসএম
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক
সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি
টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব
দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের