বিশ্ব মৌমাছি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রাজধানীর তোপখানা বিশ্ব মৌমাছি দিবস ২০২৫ উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ বিকিপারস অ্যাসোসিয়েশন (BBKA)।এই অনুষ্ঠানে মৌমাছির গুরুত্ব, মৌচাষের উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় মৌমাছির অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা গবেষক, মৌচাষি, পরিবেশবিদ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি গণ। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এবাদুল্লাহ আফজাল। বিশেষ অতিথি মোল্লা শামসুর রহমান (সভাপতি, ফোয়াব),খন্দকার আমিনুজ্জামান সাবেক পিডি,(বিসিক) প্রধান অতিথির বক্তব্যে জেসমিন নাহার( জি এম বিসিক) বলেন যুব সমাজের অগ্রণী ভূমিকা পালন করে। বিসিক সব সময়ই মৌমাছি চাষের জন্য অন্যান্য উপকরণ এবং কিভাবে চাষ করতে হয় তারপর প্রশিক্ষণ প্রদান করে।বেসিক থেকে প্রশিক্ষণ গ্রহণ করুন আমাদের কৃষি খামার রয়েছে তারা ব্লক মৌমাছি চাষ করতে পারে। এ মৌমাছি চাষ পদ্ধতিতে মৌচাষ সাশ্রয়ী, যেহেতু কৃষকের খেত খামারে চাষ করা যায়, কৃষক এবং তার পরিবার পরিচর্যা বা দেখভাল করতে পারে। সাশ্রয়ী মৌচাক প্রকল্প অত্যন্ত লাভজনক। দিন দিন মৌচাষের প্রসার বৃদ্ধি পাচ্ছে, এটি এখন জনপ্রিয় লাভজনক ব্যবসা।
প্রধান বক্তা হিসেবেএকটিতথ্যবহুলপ্রেজেন্টেশন উপস্থাপন করেন জনাব ত্বহা নিয়াজুজ্জামান হাসান।উন্মুক্ত আলোচনা পর্বে চাষিরা ও সদস্যরা তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। ভবিষ্যতে বৃহৎ পরিসরে মৌ মেলা আয়োজনের জন্য প্রস্তাব করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান মিয়া সরকার, সহ-সভাপতি, BBKA তিনি তার ৪০ বছরের মৌল চাষের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। প্রথম জীবনে তার বাবা তাকে পাগল বলে আখ্যায়িত করেন। তারপরেও চান মিয়া সরকার দমে যাননি। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার সম্পাদক জনাব নুরুল হুদা, সার্বিক তত্ত্বাবধানে আহসানুল বান্না, মাহবুব বিল্লাহ, মোশারফ জামিল সহ অন্যান্যরা।
এমএসএম / এমএসএম
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
Link Copied