ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী সার্বিয়া


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৩-৯-২০২১ সকাল ৯:৫৩

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সার্বিয়া। দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানের সঙ্গে বৈঠকে দেশটির শ্রম, কর্মসংস্থান মন্ত্রী দারিজা কিসিচ তেপাভেভিচ এ আগ্রহের কথা প্রকাশ করেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার সার্বিয়ার রাজধানী বেলেগ্রেডে তাদের মধ্যে ওই বৈঠক হয়।

বৈঠকে রাষ্ট্রদূতকে বৈধভাবে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগে সার্বিয়ান কোম্পানিগুলোর গভীর আগ্রহের কথা অবহিত করা হয়।

এ সময় ঢাকা ও বেলগ্রেডের মধ্যে ঐতিহাসিক বন্ধন এবং বিশেষ করে শ্রম ও কর্মসংস্থানের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করার বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে উভয়ে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা করেন।

সার্বিয়ার জাতীয় কর্মসংস্থান সংস্থার তথ্যমতে, সম্প্রতি বাংলাদেশি শ্রমিকদের জন্য ৩০টি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে। ইতোমধ্যে ১৪ জন বাংলাদেশি কর্মী একটি জ্বালানি কোম্পানিতে যোগদানও করেছেন।

রাষ্ট্রদূত সেই কোম্পানি পরিদর্শন করেন এবং সংস্থাটির শীর্ষ কর্মকর্তা ও কর্মরত বাংলাদেশি কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। বাংলাদেশি কর্মীরা কোম্পানিতে কাজের পরিবেশ এবং কোম্পানির দেয়া সুযোগ-সুবিধার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

প্রীতি / প্রীতি

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা