ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মিথ্যা মামলা থেকে সরে আসুন, সরকারকে আল্লামা ইমাম হায়াত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৫-২০২৫ দুপুর ১২:৫২

সব ধরণের মিথ্যা মামলা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। 

মঙ্গলবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা ইমাম হায়াত বলেন, মিথ্যা মামলা, ব্যাপক গ্রেফতার, সরকারের সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারকে রাষ্ট্রদ্রোহিতার মামলা বলে অনুমোদন ইত্যাদি জালিম হিসেবে ইতিহাসে ঘৃনিত করার ষড়যন্ত্র বলে আমরা মনে করি। 

তিনি আরও বলেন, সরকারের ভিতরের একটা চরমপন্থী গ্রুপের ক্ষমতার অপব্যবহার ও পুলিশের কিছু অতিচালাক অতিউৎসাহী বেপরোয়া হয়ে এই সরকারকে জনরোষের মধ্যে ফেলেছে এবং সন্মানিত প্রধান উপদেষ্টার ইমেজ মারাত্মক নষ্ট করেছে।  পাশাপাশি অন্যায় অবিচার মিথ্যা মামলা ও গরীবের রুটি রুজির উপর জঘন্য অমানবিক আক্রমণাত্মক অবস্থানের কারনে জনগণের মধ্যে ব্যাপক ঘৃনা ও ক্রোধ তৈরি হয়েছে। 

ওই বিবৃতিতে আরও বলা হয়, সরকার আসলে কে চালাচ্ছে এবং এসব হটকারি পাশবিক সিদ্ধান্ত কে নিচ্ছে এসব নিয়ে জনগণের মধ্যে ব্যাপক বিভ্রান্তি দেখা দিয়েছে। সরকারি প্রশ্রয়ে ধর্মের নামে অধর্ম উগ্রবাদ জংগীবাদি সাম্প্রদায়িক স্বৈররাজনীতির প্রাদুর্ভাব ও মারাত্মক দুর্নীতির কারনে রাষ্ট্রের ভবিষ্যত নিয়েও জনগণের মধ্যে আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে। 

মিথ্যা মামলা, অবৈধ গ্রেফতার, অন্যায় রিমান্ড, জেল জুলুম , বাক স্বাধীনতা হরন,আমাদের বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা ইত্যাদি করে মিথ্যাকেই রাষ্ট্রের ভিত্তি করে ফেলা হয়েছে এবং জুলুম পাশবতা স্বৈরদস্যুতাই  সরকারের চরিত্র সাব্যস্ত হয়ে গেছে।

আমরা রাষ্ট্র ও জনগণ আগের দুর্বিসহ শ্বাসরুদ্ধকর আঁধার থেকে আপনাদের আরেক দুর্বিসহ শ্বাসরুদ্ধকর আঁধারে পড়ে কাতরাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রতি শুরুতে আমাদের এবং গণতন্ত্রকামি সকল মানুষের যে আস্থা ও আশা ছিলো তা নিবে যাচ্ছে বলে বিবৃতিতে বলা হয়।

এমএসএম / এমএসএম

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন