চিলমারীতে ইউনিব্লকের রাস্তা নির্মাণের ২মাস না যেতেই রাস্তায় ধস
কুড়িগ্রামের চিলমারীতে ইউনিব্লকের রাস্তা নির্মাণের ২মাস না যেতেই রাস্তায় ধস দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতেই সদ্য নির্মিত ২কি.মি.রাস্তাটির মন্ডল পাড়াসহ বিভিন্ন এলাকায় এসব ভাঙন সৃষ্টি হয়। ইউনিব্লকের তৈরী রাস্তাটির কাজ নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সঠিকভাবে না করায় এটি অল্পসময়ের ব্যবধানে ভেঙে যাচ্ছে বলে এলাকাবাসীর দাবী।
জানা গেছে,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরাধীন “গ্রামীণ সড়ক”মেরামত ও সংরক্ষণ এর আওতায় সড়ক পুনর্বাসন করণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২৪অর্থ বছরে উপজেলার পোষ্ট অফিস হতে রাজারভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ২কি.মি, ইউনিব্লক রাস্তা পুনর্বাসন কাজ বাস্তবায়নের জন্য চুক্তি সম্পাদিত হয়। যার চুক্তিমূল্য ছিল ১ কোটি ৪৭লক্ষ ৮৪হাজার ৯৭৭টাকা। কাজটি সম্পাদন করতে চুিক্তবদ্ধ হন উলিপুর উপজেলাস্থ নিবেদিতা ট্রেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০২৪ সালের ১আগষ্ট শুরু হয়ে ২৮নভেম্বর তারিখের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন অনিয়ম এবং কাল ক্ষেপনের মধ্যদিয়ে গত ঈদুল ফিতরের দুটি আগে কাজটি সমাপ্ত করেন ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজ শেষ হওয়ার দুমাস না যেতেই সামান্য বৃষ্টিতে রাস্তাটির কয়েক যায়গার সাইডের কার্ভস্টোন সরে গিয়ে ইউনিব্লক ছুটে গেছে বলে জানা যায়।
সরেজমিনে রাস্তাটি ঘুরে দেখা যায়,উপজেলার মন্ডল পাড়া নুরু মিয়ার বাড়ী সংলগ্ন স্থানে সদ্য নির্মিত রাস্তাটির সাইডের কার্ভস্টোন সরে ইউনিব্লকের গাথুনি খুলে ভেঙ্গে গেছে।একই চিত্র রাজারভিটা সপ্রাবি পর্যন্ত কয়েক স্থানে লক্ষ্য করা গেছে। রাস্তাটির কাজ নিম্মামানের সামগ্রী দিয়ে হওয়ায় দুমাস না যেতেই ধসে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।এসময় মন্ডলপাড়া এলাকার আঙ্গুর মিয়া,জাহাঙ্গীর মন্ডল,পাপ্পু মিয়াসহ অনেকে জানান,ইউনিব্লক দিয়ে তৈরী করা গ্রামীণ এই রাস্তাটি নিম্মমানের সামগ্রী দিয়ে এবং অদক্ষ শ্রমিক ব্যবহার করে তৈরী করায় এত অল্পসময়ে এটি ভেঙ্গে যাচ্ছে। এখনি মেরামত না করলে এটি এলাকাবাসীর ভোগান্তির কারন হয়ে দাড়াবে বলেও জানান তারা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো.জুলফিকার আলী জানান,বৃষ্টির ফলে রাস্তাটির কয়েক স্থানে ইউনিব্লক ছুটে যাওয়া দেখেছি। ঠিকাদার ফাইনাল বিল পায়নি, ওদেরকে বলেছি বিল পাবেন না, রাস্তা ঠিক করতে এখনি লোক লাগান।
এমএসএম / এমএসএম
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২