৫ দফা দাবীতে কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর বিক্ষোভ সমাবেশ
জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং:- বি১৮৮৬ কাপ্তাই শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবী আদায়ের লক্ষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সকালে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিক্ষোভ মিছিল সহকারে শ্রমিক কর্মচারীরা ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয়।
বিক্ষোভ সমাবেশে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক কাজী আব্দুল হান্নান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সিনিয়র সহ সভাপতি মোর্শেদ আলম, সহ সভাপতি কবিরুল ইসলাম, যুগ্ন সম্পাদক মাহাবুব রহমান, যুগ্ন সম্পাদক আবদুর রহিম, যুব কমিটির সিনিয়র সহ সভাপতি দিদার হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, যুব বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।
এসময় বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় কর্মসূচীর ৫ দফা দাবী গুলো উপস্থাপন করা হয়। যেখানে বক্তরা বলেন, ঈদুল আযহার পূর্বে এপিএ (APA) বোনাস এবং অপেক্ষমান ওটি ওটি এ বিল পরিশোধ করতে হবে, ছুটি নগদায়ন পূর্বের ন্যায় চালু করতে হবে। ফ্যসিবাদের দোসর দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। ২০ মার্চ ২০২৫ইং বিদ্যুৎ ভবনে অত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা ও মিথ্যা মামলাকারী বিদ্যুৎ শ্রমিকলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শ্রমিক দলের সংগঠন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং-বি-১৮৮৬ কে সাংগঠনিক ভাবে দুর্বল করার জন্য নেতাকর্মীদের হয়রানি মূলক বদলী বন্ধ ও বাতিল করতে হবে। কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে সার্ভিস রুল বহির্ভূত ৩, ৫ ও ৯ বছরের বার বাতিল করতে হবে। সরকারের নির্দেশমতো অবিলম্বে সকল শূন্য পদে নিয়োগ দিতে হবে। মৃত কর্মকর্তা/কর্মচারীর পোষ্য সহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃত সকল কাজ নাই মজুরী নাই, দৈনিক মজুরী, আর এফ কিউ, পিসরেট কর্মচারীদের স্থায়ী নিয়োগ দিতে হবে। সকলকে সমাবেশে অংশগ্রহন পূর্বক দাবী আদায়ের সমর্থন করার জন্য আহবান জানানো হয়।
এমএসএম / এমএসএম
শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন
চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ
দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ
অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা
ঢাকা ইপিজেডে কারখানা শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু ও এনসিডি স্বাস্থ্য
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬১৩ জন শ্রমিক ছাঁটাই
শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক