ঈদ উপলক্ষে দুর্দান্ত অফার নিয়ে এল অনার
ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে চমৎকার ঈদুল আযহা লটারি ক্যাম্পেইন নিয়ে এসেছে অনার বাংলাদেশ। এ ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা জিতে নিতে পারবেন আকর্ষণীয় সব পুরস্কার। অনার বাংলাদেশের এ ঈদ ক্যাম্পেইন চলবে ঈদুল আযহার দিন পর্যন্ত।
এ ক্যাম্পেইনের অধীনে, অনুমোদিত কোন অনার ব্র্যান্ড শপ থেকে অনার স্মার্টফোন বা ট্যাবলেট কিনে অংশগ্রহণ করা যাবে বিশেষ এ লটারি ক্যাম্পেইনে। ক্রেতাদের জীবনযাত্রাকে স্মার্ট ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে থাকছে ইলেকট্রিক স্কুটারসহ চমকপ্রদ সব উপহার। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে এয়ার কন্ডিশনার, অনার প্যাড এক্স৯ এলটিই, ডিপ ফ্রিজার, অনার ব্যাকপ্যাক, অনার এক্স৭ লাইট বাডস সহ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
এ বিষয়ে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঈদুল আজহা আসে ভালোবাসা, একসাথে উদযাপন ও ত্যাগের বার্তা নিয়ে। আমরা চাই এই উৎসবের আনন্দ আমাদের প্রিয় ক্রেতাদের মাঝেও ছড়িয়ে দিতে; আর সে জন্যই আমরা ব্যতিক্রমধর্মী এ ক্যাম্পেইন নিয়ে এসেছি। ইলেকট্রিক স্কুটারসহ ক্যাম্পেইনের পুরস্কারগুলোর মাধ্যমে আমরা ক্রেতাদের জীবনে গতি নিয়ে আসতে চাই; একইসাথে উপহারগুলোর ক্রেতাদের স্টাইল বাড়িয়ে তুলতেও ভূমিকা রাখবে। আমরা ঈদের সেরা অফারগুলো উপভোগে ক্রেতাদের আমন্ত্রণ জানাই।”
অনারের ডিভাইস কিনে প্রিয়জনকে উপহার দিন স্মার্ট ডিভাইস। আধুনিক ডিজাইন, শক্তিশালী ব্যাটারি, চমৎকার সফটওয়্যার ও অসাধারণ ফিচারের অনার স্মার্টফোন এখন পাওয়া যাচ্ছে হাতের নাগালেই, সাথে রয়েছে দারুণ সব পুরস্কার জয়ের সুযোগ। তাই, এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ অনার ব্র্যান্ড শপ।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন