দোহার হাসপাতালে চিকিৎসা অব্যবস্থাপনা ও দালালচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর ক্ষোভ
ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও চিকিৎসা অব্যবস্থাপনা ও দালালদের দৌরাত্ম্য থেকে রেহাই পাচ্ছে না। স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ডা. রবিউল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই এই হাসপাতালে বেসরকারি ক্লিনিকগুলোর দালালদের তৎপরতা বেড়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এতে করে সাধারণ রোগীরা আগের মতো যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
রোগীদের অভিযোগ, চিকিৎসকরা নিয়মিতভাবে হাসপাতালে উপস্থিত থাকেন না এবং সময়মতো রোগী দেখেন না। হাসপাতালের শিশু চিকিৎসক ডা. সাইফুর রহমান ও অর্থপেডিক চিকিৎসক ডা. আল-আমিনসহ আরও কয়েকজনকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন ডা. রবিউল ইসলাম। এদের অনেকেই নিয়মিত অফিস না করে পাশের বেসরকারি ক্লিনিকে রোগী দেখেন এবং দ্রুত সেখান থেকে ঢাকায় চলে যান।
এলাকাবাসীর দাবি, সদ্য বিদায়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিনের বদলির পেছনেও ডা. রবিউল ইসলামের প্রভাব রয়েছে। স্থানীয় শিক্ষিকা নুসরাত ইসলামসহ এলাকাবাসী এ অভিযোগ তুলেছেন।
সম্প্রতি এক শিশু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মৃত শিশুর বাবা মো. উজ্জ্বল হোসেন বলেন, “আমার সন্তানের মৃত্যু ডা. রবিউল ইসলাম ও সংশ্লিষ্ট চিকিৎসকদের অবহেলার ফল। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এভাবে প্রাণ হারাতে না হয়।”
বিষয়টি নিয়ে জানতে চাইলে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, “এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। তবে আমরা বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছি এবং হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এমএসএম / এমএসএম
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ