মোরেলগঞ্জ থানায় নতুন ওসি’র যোগদান
বাগেরহাটের মোরেলগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মতলুবর রহমান। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। রংপুর বিভাগের সন্তান পুলিশ কর্মকর্তা মো. মতলুবর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগে দায়িত্ব পালন করেন।
যোগদানের পর মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওসি মতলুবর রহমান বলেন, আপনাদের সহযোগিতা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে বস্তুনিষ্ঠ সংবাদ অত্যন্ত জরুরি। উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ সর্বাত্মকভাবে তৎপর থাকবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে। এ কাজে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম, শিক্ষক, ধর্মীয় নেতাসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। নবাগত ওসির সাথে মতবিনিয়কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচএম শহিদুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ অফিস প্রধান সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম শরীফ, সাংবাদিক নাজমুল ইসলাম প্রমুখ।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার