ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

'অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান, জরিমানা আদায়'


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ৩:১৩
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২১ মে (বুধবার) ২০২৫ জনাব মিল্টন রায়, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার, জোবিঅ-আশুলিয়ার আওতাধীন ইউসুফ মার্কেট (জেনারেশন নেক্সট সংলগ্ন), রংপুর মার্কেট (সিগমা ফ্যাশন সংলগ্ন), ধনাইদ জিরাবো, আশুলিয়া, সাভার, ঢাকা এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ০৫টি স্পটের আনুমানিক ২.৫ কি:মি: অবৈধ বিতরণ লাইনের আনুমানিক ৮০০ টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় আনুমানিক ৬০০ মিটার  লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। বিচ্ছিন্নকৃত সংযোগের ঘন্টা প্রতি লোড: ১৯,৪৩৫ ঘনফুট, সর্বমোট মাসিক লোড: ১,০৯,১১১ ঘনমিটার। উক্ত সংযোসমূহ বিচ্ছিন্নের ফলে ২১,৬৮,২৭৩ টাকার মাসিক গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে। অভিযানের সময় ০২টি  মামলায়  সর্বমোট ১,০০,০০০(এক লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে।  এছাড়াও, টিএস ইয়ার্ণ প্রসেসিং, খাজানা রেস্টুরেন্টে এন্ড কাবাব ঘর ও আম্মাজান হোটেল এন্ড কাচ্চি বাড়ি নামে বাণিজ্যিক কারখানা ও হোটেলে সনাক্তকৃত অবৈধ গ্যাস সংযোগ অপসারণ পূর্বক সোর্স পয়েন্ট হতে কিল করা হয়েছে।
 
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ২১ মে ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৫৪টি শিল্প, ২০৮টি বাণিজ্যিক ও ৩৮,০১৪টি আবাসিকসহ মোট ৩৮,৪৭৬টি অবৈধ গ্যাস সংযোগ ও ৮৪,১৬৯টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৬৭ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন