ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাবেক এমপি শম্ভুর জামিন না-মঞ্জুর, সাধারন মানুষের ক্ষোভ প্রকাশ


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ৩:৪৪

বরগুনা সদর থানার বিশেষ আইন, স্যাবোটাজ আইন ও বিস্ফোরক আইনের মামলায় বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সংসদ সদস্য এবং খাদ্য উপমন্ত্রী আ্যডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে বরগুনার অতিরিক্ত মুখ্য হাকিম মো. মনিরুজ্জামানের আদালতে তোলার হয়। শুনানি শেষে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জামিন না-মঞ্জুর করে বিজ্ঞ আদালত কারাগারে প্রেরণ করে।

এ সময় আদালতে শম্ভুকে তোলার সময় বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করে এবং সাধরন মানুষেরা পুলিশ লাঁথি মেরে ক্ষোভের বহিঃপ্রকাশ করে।

বৃহস্পতিবার (২২ মে) সাবেক ৫ বারের সংসদ সদস্যকে স্কট করে ঢাকার কেন্দ্রীয় কারগার থেকে দুপুর ১২টার দিকে বরগুনা কারাগারে আনা হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দীর্ঘ দিন পালিয়ে থাকার পর ২০২৪ সালের ১২ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে মহানগর গোয়েন্দা শাখার একটি টিম গ্রেপ্তার করে। পরে তাকে নিউমার্কেট থানার আন্দোলন চলাকালে নিহত ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়াও আশুলিয়া থানার অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

গত ৩০ এপ্রিল বরগুনায় ২০২৩ সালের ১৭ মার্চ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের অভিযোগ এবং হাতবোমা ফাটিয়ে নৈরাজ্য সৃষ্টি করায় বরগুনা সদর থানায় মামলা দায়ের হয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৫৮ জনের বিরুদ্ধে। বরগুনা জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নইমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করে।

মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে তৎকালীন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত হওয়ার ঘটনায় দুটি হত্যা মামলায় ঢাকার কেন্দ্রীয় কারাগারে তিনি বন্দিরত অবস্থায় ছিল। বৃহস্পতিবার (২২ মে) তাকে এই মামলার দৃশ্যত গ্রেপ্তার দেখিয়ে অতিরিক্ত মুখ্য হাকিমের আদালতে হাজির করা হয়। আদালতে তার জামিন না-মঞ্জুর হলে তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়।

এ ব্যপারে এডভোকেট নূরুল আমিন পি.পি সকালের সময়কে বলেন, নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ আজকে রাস্তায় তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে, আজকে তাকে নিরাপত্তা দিয়ে রাখা যাচ্ছে না, সে যদি জনপ্রিয় হত অবশ্যই তার এ অবস্থা হতো না।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার