ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

টাঙ্গাইল জেলার নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মাঝে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কৃষি বিনিয়োগ চেক বিতরণ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ৩:৫৮

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ডাল, তৈলবীজ, মসলা জাতীয় ফসল ও ভুট্টা চাষের জন্য টাঙ্গাইল জেলার নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মাঝে ২৪১ লক্ষ (২৪.১ মিলিয়ন) টাকা কৃষি বিনিয়োগ সুবিধা প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ২২ মে ২০২৫ইং তারিখে টাঙ্গাইল জেলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৪৮ জন নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মধ্যে ২৪১.০০ লক্ষ টাকার কৃষি বিনিয়োগের চেক বিতরণ করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: আলী মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি বিনিয়োগের চেক হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, ডেভেলাপমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এর এডিসি মো: ইয়াছির আরাফাত এবং বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (হর্টিকালচার) মো: শোয়াইব মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ইতোমধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে দেশের বিভিন্ন অঞ্চলের নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মাঝে ১৫১ (একশত একান্ন) কোটি টাকার বিনিয়োগ সুবিধা প্রদান করেছে আরও প্রায় ২৭০ (দুইশত সত্তর) কোটি টাকা বিতরণ প্রক্রিয়াধীন আছে। অনুষ্ঠানে ব্যাংকের ইভিপি ও টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক মো: আব্দুল খালেক স্বাগত বক্তব্য এবং ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো: আব্দুর রহিম বক্তব্য প্রদান করেন। উক্ত কৃষি বিনিয়োগ টাঙ্গাইল এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করবে বলে আলোচকবৃন্দ তাদের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের এসএমই এন্ড এগ্রি ইনভেষ্টমেন্ট বিভাগের ইউনিট প্রধান মো: রফিকুল ইসলাম এবং টাঙ্গাইল জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ-সহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন