ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল হামলা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি বঙ্গবন্ধু শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও গাজীপুর জেলার সভাপতি দিলশান আরা বেগমকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১০টার দিকে গাজীপুরা এলাকায় স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড নামক কারখানার সামনে এ ঘটনা ঘটে। এতে ৩-৪ জন আহত হয়েছেন।
এলাকাবাসী জানান, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সুবিধাভোগী অংশিদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি, বঙ্গবন্ধু শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও গাজীপুর জেলার সভাপতি দিলশান আরা বেগমের বিরুদ্ধে বিভিন্ন গার্মেন্টস থেকে জুট ব্যাবসার অর্থ পতিত আওয়ামিলীগকে যোগান দিয়ে দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার প্রতিবাদে ও দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ছাত্র-শ্রমিক-জনতা ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ককটেল হামলা করা হয়। এতে ওই এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। তবে এ হামলা কারা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যাবসায়ী জানান, ঝুট নামানোকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও গাজীপুর জেলার সভাপতি দিলশান আরা বেগম বিগত সরকারের আমলে তার লোকজন দিয়ে স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড কারখানার ঝুট নিতো। ৫ আগস্টের পর তার হয়ে কিছু লোকজন এখনো নিয়মিত জুট নিচ্ছিল। আর এর প্রতিবাদে কয়েক দিন ধরে ছাত্র-শ্রমিক-জনতা'র মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছিলো। আজ সেই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ৫০-৬০ জন লোক ককটেল হামলা করেছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ক্রাইম দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন জানান, সকাল থেকেই দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ