বরগুনায় এইচএসসি পরীক্ষার্থীর গাছের চাপা পড়ে মৃত্যু
বরগুনার তালতলীতে গাছের নিচে চাপা পড়ে শরীয়ত বিশ্বাস (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৮ টায় উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত শরীয়ত বিশ্বাস পচাকোড়ালিয়া গ্রামের আলমগীর বিশ্বাসের ছেলে।
জানা গেছে, শরীয়ত বিশ্বাস তার দুই বন্ধু সুজন ও শাওনের সঙ্গে মোটরসাইকেলে করে পচাকোড়ালিয়া বাজারে নাস্তা খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশে শ্রমিকদের কাটা অবস্থায় একটি মেহগনি গাছ হঠাৎ তাদের ওপর পড়ে। গাছের নিচে চাপা পড়ে শরীয়ত বিশ্বাস, সুজন ও শাওন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীয়ত বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলম প্যাদা নামের ওই ব্যক্তি তার কাজের লোক দিয়ে মেশিন ব্যবহার করে গাছ কাটছিলেন। তবে গাছ কাটার সময় রাস্তার পাশে কোনো সতর্কতামূলক চিহ্ন বা সিগনাল ছিল না, যা এ দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন এলাকাবাসী।
শরীয়ত বিশ্বাস চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র ছিলেন।
স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহজালাল বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি এ বিষয় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ