ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জামায়াত বলিষ্ঠ ভূমিকা রাখবেঃ মাও: ইয়াছিন আরাফাত


লালমাই (কুমিল্লা) প্রতিনিধি photo লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২৫ দুপুর ১২:২৫

শুক্রবার (২৩ মে) বিকালে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ  ইউনিয়ন জামায়েত ইসলামীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-১০ নির্বাচনী আসনের জামায়েত মনোনীত এমপি প্রার্থী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মাও. ইয়াছিন আরাফাত বলেন, দেশের ক্রান্তিকালে জামায়াতে ইসলামী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে। জামায়াতে ইসলামীকে নিশ্চিন্ন করতে এমন কোন ষড়যন্ত্র নেই যা বিগত সময়ে করা হয়নি। জেল,জুলম, নির্যাতন চালিয়ে তারা জামায়াতে ইসলামী কে নয় বরং ইসলামী আদর্শকে নিশ্চন্ন করতে চেয়েছিলো। আজ তারা নিজেরাই নিশ্চিন্ন হয়ে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।

৫ আগস্ট ছাত্রজনতার গনঅভ্যুত্থানের পর আমরা আশান্বিত ছিলাম একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কিন্ত সে আশাও ধুলিস্যাৎ হতে চলেছে কিছু সন্ত্রাসী,চাঁদাবাজ অসাধু লোকদের কারণে। 
তিনি বলেন, দেশকে নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি পক্ষ ভারতের ফাঁদে পা দিয়ে আবরো দেশকে অস্থিশীল করার পাঁয়তারা করছে। তিনি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে সকলের সহযোগিতা চান। 

মাওলানা নাঈম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও জেলা সেক্রেটারি ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী কুমিল্লা জেলার অফিস সম্পাদক জনাব গোলাম সারওয়ার মজুমদার কামাল, জামায়েত ইসলামী লালমাই উপজেলার আমীর মাও. আবদুন নূর, সেক্রেটারি ইমাম হোসেন, লালমাই উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাও: মফিজুর রহমান ও কামাল হোসাইন, উপজেলা দপ্তর সম্পাদক মাও: মিছবাহুল ইসলাম,  কবি ফারুক আহমদ, আব্দুল ওয়াদুদ তালুকদার প্রমূখ। 

সম্মেলন সফল করতে জামায়েত কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এমএসএম / এমএসএম

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২

বগুড়ায় নারীর সাথে আপত্তিকর ছবি তুলে অটোচালকের টাকা ছিনতাই

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন