ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পরিবেশ ও সামাজিক সাংবাদিকতায় অবদানের সংগঠক ক্যাটাগরিতে লাবণ্য এ্যাওয়ার্ড ২০২৫ পেলেন সাংবাদিক ইসমাইল হোসেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৫-২০২৫ দুপুর ১:৩৮

পরিবেশ ও সমাজ উন্নয়নে অনবদ্য ভূমিকার জন্য এসএ টেলিভিশনের সাংবাদিক ও “দুর্বার যুব উন্নয়ন সংস্থা”-এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইসমাইল হোসেনকে "সংগঠক ক্যাটাগরি"-তে লাবণ্য মিডিয়া এ্যাওয়ার্ড -২০২৫ সম্মাননা প্রদান করা হয়েছে।

২৩ মে ২০২৫ (শুক্রবার) —রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু একাডেমিতে "লাবণ্য এ্যাওয়ার্ড -২০২৫" আয়োজিত “কচিকাঁচার মেলা” অনুষ্ঠানে বিকেল ৩টা থেকে শুরু হওয়া বর্ণাঢ্য আয়োজনে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশি-বিদেশি গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশের টেলিভিশনের অভিনেতা অভিনেত্রী, বিভিন্ন সামাজিক ও পরিবেশ বিষয়ক সংস্থার প্রতিনিধিগণ এবং যুব সংগঠকরা উপস্থিত ছিলেন।

ইসমাইল হোসেন একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী যিনি দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষা, যুব সমাজকে সচেতন ও সংগঠিত করা, এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমে অসামান্য অবদান রেখে চলেছেন। দুর্বার যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে তিনি তরুণদের নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন, এবং সমাজকল্যাণে যুক্ত করার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছেন।

পুরস্কার প্রদানকারী  সংগঠন লাবণ্য মিডিয়া হাউসের কর্ণধার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রোর হেদায়েতুল্লাহ তুর্কী  বলেন, “ইসমাইল হোসেনের নেতৃত্ব, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতা ভবিষ্যতের সংগঠকদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।”

এই সম্মাননা শুধুমাত্র ইসমাইল হোসেনের ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং বাংলাদেশের পরিবেশ ও সমাজ উন্নয়নের অঙ্গনে এক গর্বিত সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

ইসমাইল হোসেন পরিবেশ ও সামাজিক কয়েকটি সংগঠনে কাজ করেছেন, তার মধ্যে উল্লেখ যোগ্য 
সামাজিক সংগঠন - রাইট টক বাংলাদেশ,  নদী ও পরিবেশ নিয়ে কাজ করে - আমরা দুর্বার, সামাজিক উন্নয়নে কাজ করে- সপ্ন সারথী যুব উন্নয়ন সংস্থা,সপ্ন সারথী পাবলিক লাইব্রেরি, এছাড়াও বেশ কয়েকটি সংগঠনের সাথে তিনি কাজ করেছেন।

এমএসএম / এমএসএম

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন