ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রাণিসম্পদ অফিসের সংবাদ সম্মেলন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৩-৬-২০২১ বিকাল ৫:৪৫

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হবে প্রদর্শনী মেলা। আগামী ৫ জুন উপজেলার কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। প্রদর্শনী মেলা উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুন) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রদর্শনীর অনুষ্ঠানমালায় নানা আয়োজন নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ আরিফ উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন- ট্রেনার শিফাতুল জান্নাত, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সেলিম উদ্দীন, আজিজ আহমদ, কনক বড়ুয়া, জাহাঙ্গীর ইসলাম ও সুজন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। সভাপতিত্ব করিবেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম।

এমএসএম / জামান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত