খুনি হাসিনার বিচার ও অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক নেতৃবৃন্দের নেতৃত্বে বিক্ষোভ
স্বৈরাচার খুনী হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবীতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। গতকাল শনিবার বিকালে বিক্ষোভ মিছিলটি আরামবাগ থেকে শুরু করে ফকিরাপুল, নয়াপল্টন হয়ে কাকরাইল মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মামুন, আসিফুর রহমান বিপ্লব, মো. জিন্নাহ, জাকির হোসেন বাবু, আতাউর রহমান, সাবেক সদস্য ইমরান খান ইমন, গোলাম কিবরিয়া শাহীন, সাজ্জাদ হোসেন রতন, সালাহউদ্দিন শামীম, সাইফুল ইসলাম,আরমান হোসেন, এম এ কালাম, সিপন মৃধা, আবু সালে অরুণ, জাকির হোসেন নাইম, অন্যান্য নেতা কর্মী দের মধ্যে মেহেদী হাসান নয়ন সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ। এতে সাবেক যুগ্ন আহবায়ক আসিফুর রহমান বিপ্লব বলেন, আমরা আন্দোলনের অগ্রভাগের সৈনিক। কিন্তু আজ আমরা পদবিহীন। আমরা শহীদ জিয়ার সৈনিক, তারুণ্যের অহংকার তারেক রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। আমরা খুনী হাসিনার বিচার চাই। অবিলম্বে ১৮ কোটি জনগণের প্রত্যাশা নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আর যারা এখনও বিএনপি এবং দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন তাদেরকে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করতে হবে।
Aminur / এমএসএম
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন