বরগুনায় অস্ত্রগুলি সহ ডাকাত রিপন গ্রেফতার
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি গ্রামের মৃত্যু খবির উদ্দিন হাওলাদারের পুত্র মোঃ আফজাল মাষ্টারের বাড়িতে গত ২৫/৫/২৫ ইং তারিখ রাত ২-৩০ মিনিটের সময় ডাকাতির প্রস্তুতি কালে সংবাদ পেয়ে বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ও স্হানীয় লোকজনের সহযোগিতায় ডাকাত আনোয়ার হোসেন রিপনকে ধরতে সক্ষম হয়। রিপনের বাড়ি মঠবাড়িয়া গুলশেখালি ইউনিয়নের বাসিন্দা, ১১টি মামলার আসামী এই দুর্ধর্ষ ডাকাত আনোয়ার হোসেন রিপন।
বামনার থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন -অর রশিদ সকালের সময় প্রতিনিধিকে বলেন, ঐ এলাকায় আম বাগানে ১০-১২ জন ডাকাত দল অবস্থান নিলে, আফজাল মাস্টার ও তার ছেলে বাইজিদ টের পেয়ে ডাক চিৎকার দিলে, পাহারাদার ও স্থানীয় জনসাধারণের উপস্থিতি দেখে ডাকাত দল গুলি করে পালিয়ে যাওয়ার সময়। সুমন জমাদ্দারের লাইসেন্স কৃত বন্দুক দিয়ে ডাকাতদের লক্ষ্য করে গুলি করেন, এতে ডাকাত আনোয়ার হোসেন রিপন গুলিবিদ্ধ হন,। খবর পেয়ে সার্কেল স্যার সহ আমি ঘটনাস্থল উপস্থিত হই, একটি পাইপ গান,তিন রাউন্ড গুলি, চারটি মোবাইল ফোন, চাকু সহ এগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই। ডাকাত আনোয়ার হোসেন রিপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় এগারটি মামলা রয়েছে। গুলিবিদ্ধ ডাকাত রিপনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০