ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৫-৫-২০২৫ দুপুর ৪:২১

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেড এর মধ্যে ২৫ মে ২০২৫ইং তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তফা হোসেন এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ আবুল হাসেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ আবুল হাসেম এর সাথে ডকুমেন্ট হস্তান্তর করেন।

উক্ত চুক্তির আওতায় ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেড কর্তৃক নির্মিত ফ্ল্যাট এবং কমার্শিয়াল স্পেস এর সম্মানিত ক্রেতাগণের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে সহজ শর্তে ও দ্রুততম সময়ের মধ্যে বিনিয়োগ সুবিধা অনুমোদন এবং বিনিয়োগ মুনাফার হারে বিশেষ ছাড় প্রদান করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি জনাব মোহাম্মদ আবু ছায়েম, করপোরেট প্রধান কার্যালয়ের রিটেইল ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রধান জনাব এস. এম. মহিউদ্দিন, ব্যাংকের পান্থপথ শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ নুরুন্নবী এবং ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজিস লিমিটেড এর সিনিয়র জেনারেল ম্যানেজার-অপারেশন জনাব সৈয়দ মোজহার-উজ-জামান-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন