রূপগঞ্জে জমি রক্ষার্থে এলাকাবাসীর মানববন্ধন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইস্ট উট সিটির কর্তৃক অবৈধভাবে জোরপূর্বক কৃষকের ফসলি ও বসতভিটায়, সরকারি খাস জমিতে বালি ফেলে দখল, কাঞ্চন পৌরসভার এনওসি অনুমোদন বাতিল করার দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ২৫ মে রবিবার সকালে উপজেলার হাটাবো টেকপাড়া এলাকায় ৭ গ্রামের ভুক্তভোগী জমি মালিকরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, নরাবো এলাকার বাসিন্দা ইমান আলী, হাটাবো দক্ষিণ বাড়ৈপাড় এলাকার বাসিন্দা শাহ আলম, হাটাবো মিঠাবো এলাকার বাসিন্দা কাউসার মিয়া,আমিনা বেগম,মেরশেদাসহ স্থানীয় ভুক্তভোগী জমি মালিক।
এসময় তারা বলেন, ইস্ট উড সিটির নামে হাটাবো, টেকপাড়া, আমলাবো, নড়াবো, আটলাশপুর, ডুলুরদিয়া, নলপাথরসহ আশপাশের গ্রামের ফসলি জমি ও বসতভিটাসহ সরকারি খাল,খাসজমি দখলে নিয়েছে। ইস্ট উট সিটি জমি না কিনে অবৈধভাবে কাঞ্চন পৌরসভার ও ডিসি অফিস থেকে এনওসি অনুমোদন নিয়ে গেছে। আমরা এলাকাবাসী আওয়ামী দোসর গোলাম দস্তগীর গাজীর ডান হাত ইস্ট উট সিটির মালিক কামাল হোসেনের কাছে জিম্মি হয়ে আছি। এ কামাল পেশি শক্তি খাটিয়ে এলাকার নিরীহ কৃষকদের জমি, সরকারি খাল, পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি বালু ভরাট করে দখলে নিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে আছি। আমরা এলাকাবাসী বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার সু দৃষ্টি কামনা করছি তিনি যেন ইস্ট উট সিটির এনওসি অনুমোদন বাতিল করে আমাদের ঘর বাড়ি, মসজিদ ও কৃষি জমি ফিরিয়ে দেয়।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার
বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন