ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বাকেরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে রাশেদ ও রুহুল আমীন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৫-২০২৫ সকাল ৭:৫৮

ঢাকাস্থ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাশেদ খানকে আহ্বায়ক এবং মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুহুল আমীনকে সদস্য সচিব করা হয়েছে।

রবিবার (২৫ মে ) ঢাকার এক অভিজাত রেস্তরাঁয় সংগঠনটির প্রধান উপদেষ্টা মিজানুর রহমান খান সহ ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ এ কমিটি ঘোষণা দেন।


কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন– আশরাফুল আশরাফুল ইসলাম জায়েদ। সদস্য: মাহফুজুর রহমান শিশির, জোবায়ের হাওলাদার, সিলমুন আহমেদ,  মোহাম্মদ আদনান। 

পরিষদের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান খান বলেন, বাকেরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ' ঢাকায় আগত সকল শিক্ষার্থীর শিক্ষাজীবন ও আনুষঙ্গিক সকল বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই পরিষদ শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার এক অবিচ্ছেদ্য বন্ধন গড়ে তুলে একটি সুসংহত ও আদর্শ শিক্ষার্থী সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। 

আহ্বায়ক রাশেদ খান বলেন, শিক্ষার্থীদের মাঝে ঐক্য ও সংহতির বীজ বপন করবে এই সংগঠন।

সদস্য সচিব রুহুল আমীন বলেন, আমাদের সংগঠনটি কেবল একটি প্ল্যাটফর্ম নয়, এটি শিক্ষার্থীদের হৃদয়ের গভীরে একতার নিবিড় সুর জাগিয়ে তোলার এক মহৎ অঙ্গীকার। এখানে প্রতিটি শিক্ষার্থী খুঁজে পাবে একতার শক্তি, যেখানে ভ্রাতৃত্বের হাত ধরে পথ চলবে সকলে, সহযোগিতার সেতুবন্ধনে দূর হবে সকল বাধা, এবং ভালোবাসার উষ্ণতায় প্রতিটি হৃদয় হবে একে অপরের আশ্রয়।

আবিদ রহমান / আবিদ রহমান

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি