ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পল্লবীতে মাদক প্রতিরোধে মিছিল ও মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৫-২০২৫ দুপুর ১:৫৮

রাজধানীর পল্লবীতে মাদক প্রতিরোধের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এসময় মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মিরপুর ১১ মিল্লাত ক্যাম্পের সামনে তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন। রোববার বিকালে পল্লবীর মিরপুর মিল্লাত ক্যাম্পের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
উক্ত মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, মিল্লাত ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী আনোয়ারীর ,তার ছেলে মোহাম্মদ শাহিদ এর নামে একাধিক মাদক মামলা রয়েছে পল্লবী থানায়।রাজিয়া ও তার ছেলে ফয়সাল হিরোইনে ব্যবসা করে মোহাম্মদপুরে অনেকগুলো বাড়ি কিনেছে বলে অভিযোগে জানা গেছে। আনোয়ারীর ছোট ছেলে মোহাম্মদ ওয়াহিদ যুবলীগের নেতা আড্ডার ঘনিষ্ঠ সহচর ছিল। এখনো আওয়ামী লীগকের বিভিন্ন নেতাদেরকে  টাকা পাঠায়। সাকিলা, জুম্মন, সায়মা, সাম্মিসহ একাধিক মাতক ব্যবসায়ী মিলাদ ক্যাম্পে মাদক ব্যবসা করে আসছে। তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে।দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করে এলাকার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা। 
এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম বলেন, আপনারা এলাকাবাসী আমাদের সহযোগিতা করেন,আমি কথা দিচ্ছি পল্লবীতে কোন মাদক ব্যবসায়ী থাকবে না। তিনি মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীকে বলেন আপনারা প্রত্যেক গলিতে একজন করে পাহারাদার রাখবেন এবং মাদক ব্যবসায়ী দেখামাত্র আমাদের কে ফোন করে জানাবেন।আর আপনাদের কাছে অনুরোধ আপনারা মাদক ব্যবসায়ী পক্ষে পুলিশকে সুপারিশ করবেন না।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবু সাঈদ সরদার, ৯১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাঈমসহ প্রমুখ।
সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও, জামিনে ছাড়া পেয়ে আবারো মাদক কারবারে যুক্ত হয়। এদের দৌরাত্ম্যে এলাকার উঠতি বয়সী ছেলে মেয়েরা মাদকের সাথে জড়িয়ে পড়ছে আর এতে এলাকায় চুরি ছিনতাই, খুন ও ধর্ষণ  বেড়ে যাওয়াসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।

এমএসএম / এমএসএম

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন