ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মানবপাচারকারীদের শীর্ষ ও অপহরণ চক্রের অন্যতম হোতা আব্দুল আলী গ্রেফতার


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৫-২০২৫ দুপুর ৪:৫১

কক্সবাজারের টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার শীর্ষ মানবপাচার ও অপহরণ চক্রের অন্যতম হোতা আব্দুল আলীকে(৫২)গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার(২৫মে)রাত সাড়ে৮টার দিকে পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আব্দুল আলী বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মা পাড়ার মৃত নওশেদ আলী ছেলে।পুলিশের দাবী:গ্রেপ্তার আব্দুল আলী সেই মানবপাচার ও অপহরণ করে মুক্তিপণ আদায়কারী একটি চক্রের অন্যতম হোতা।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন,রবিবার রাত সাড়ে৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে উপ পরিদর্শক খোকন কান্তি রুদ্র,সহকারী উপ পরিদর্শক মানস বড়ুয়া ও সহকারী উপ পরিদর্শক আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার ইসলামাবাদ এলাকায় অভিযান চালায়।এসময় একাধিক মামলার আসামি আব্দুল আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক,অপহরণ ও মানব পাচার আইনে নয়টি মামলা রয়েছে। তিনি আরও বলেন,গ্রেপ্তার আসামীকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ