ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

শালিখায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৬-৫-২০২৫ বিকাল ৫:২৪

মাগুরার শালিখায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মেলা স্থলে এসে শেষ হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহারীন সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আনিসুর রহমান মিল্টন, সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মোঃ মনিরুজ্জামান চকলেট, জামায়াত নেতা মোঃ নায়েব আলী বিশ্বাস, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আলী আহসানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষাণ, কৃষাণী। 

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের কর্মসংস্থানের অন্যতম কৃষি। চলমান কৃষি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে টেকসই কৃষি প্রযুক্তি প্রদর্শনের কোন বিকল্প নেই। 
সাধারণ কৃষক ও মানুষ যেন খুব সহজেই জানতে পারে ও কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজের ও দেশের উন্নয়নে কাজ করতে পারে সে লক্ষ্যেই এ মেলার আয়োজন। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শালিখার উদ্যোগে আয়োজিত কৃষি প্রযুক্তি মেলায় এবছর ১৪ টি স্টল দেওয়া হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির সঙ্গে স্টলে  জায়গা করে নিয়েছে হরেক রকম কৃষি পণ্য।  মেলাটি চলবে আগামী ২৮ শে মে বুধবার পর্যন্ত। 

এমএসএম / এমএসএম

ইতালি যাওয়ার স্বপ্ন, ফিরলেন নির্যাতনের শিকার

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকারঃ কুমিল্লায় কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

কাশিমপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

পানিতে ভাসছে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা

নাচোল ইউপি চেয়ারম্যানের সাথে ইউনিয়নবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি গাঁজা জব্দ

অনুদান প্রদানে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি রাখা যাবে না: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

হাতিয়ায় জোয়ার ও বর্ষণে ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গতদের মাঝে অ্যাডভোকেট ফজলে আজিম তুহিনের ত্রাণ বিতরণ

কুতুবদিয়ার সমুদ্রতীরে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ

নওগাঁর মহাদেবপুরে রাজনের কিশোর গ্যাং-মাদক সাম্রাজ্য

ভোলায় সমাজসেবার প্রশিক্ষণে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুস-বাণিজ্যের অভিযোগ

আনোয়ারায় এক হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী দিলেন চেয়ারম্যান প্রত্যাশী গাজী ফোরকান

ধুনটে সুলতান হজ্জ কাফেলার হাজিদের পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত