ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

উত্তরা ইউনিভার্সিটিতে ফ্রেশার্স রিসিপশন ও ইইই ডে-২০২৫ অনুষ্ঠিত


এইচ এম মেহেদী হাসান photo এইচ এম মেহেদী হাসান
প্রকাশিত: ২৬-৫-২০২৫ বিকাল ৫:৫৩

বিভাগের ইইই সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ফ্রেশার্স রিসিপশন ও ইইই ডে-২০২৫’। শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা এবং সামাজিক সম্পৃক্ততার চেতনায় অনুপ্রাণিত করতে দিনব্যাপী এ আয়োজন করা হয়। 
২৩ মে ২০২৫, শুক্রবার ইইই বিভাগের নবীন শিক্ষার্থীদের জন্য ছিলো এক উষ্ণ ও প্রাণবন্ত ওরিয়েন্টেশন প্রোগ্রাম। যেখানে উত্তরা ইউনিভার্সিটির প্রশাসনিক ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন। 
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আশা ব্যক্ত করে উত্তরা ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, ‘সততা ও আজীবন শেখার মানসিকতা ধারণ করতে হবে। তবেই জীবনে দ্রুত সফলতা আসবে ও উন্নতি ঘটবে।’ 
ইইই বিভাগের চেয়ারম্যান ও স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. মো. শাকাওয়াত জামান সরকার নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভাগীয় শুভেচ্ছা জানান ও একাডেমিক দৃঢ়তার গুরুত্ব তুলে ধরেন। উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নিয়মনীতি ও নৈতিক কাঠামোর কথা তুলে ধরেন। সর্বশেষে, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. মির্জা গোলাম রাব্বানী প্রকৌশলী হিসেবে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।
মূল অনুষ্ঠান উদ্বোধন করেন ইইই সোসাইটির সভাপতি ও ইইই বিভাগের প্রভাষক  জিয়াদ বিন আসাদ। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল ইঞ্জিনিয়ার শেখ রাফাত বিন আলীর পরিচালিত প্রযুক্তিনির্ভর টক সেশন। আল্টেরিয়র ইঞ্জিনিয়ারিং-এর চেয়ারম্যান ও সিইও হিসেবে তিনি এক উদ্দীপনামূলক ও ইন্টারঅ্যাকটিভ টেক সেমিনারে বৈশ্বিক প্রকৌশল ক্ষেত্রের বাস্তবচিত্র তুলে ধরেন এবং শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ওয়ালটন লিফট বিডি-এর সিনিয়র নির্বাহী পরিচালক অরুন কুমার পাল ও সেফগার্ড-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহাদাত জোয়ারদার। 
এরপর অনুষ্ঠিত হয় বহুল প্রতিক্ষীত প্রজেক্ট শোকেসিং এবং রোবো সকার প্রতিযোগিতা। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সেজে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে। শিক্ষার্থীদের গানে, নৃত্যে এবং মনোমুগ্ধকর পরিবেশনায় জমে ওঠে প্রাণবন্ত ক্যাম্পাস। সমাপনী বক্তব্যে ড. মো. শাকাওয়াত জামান সরকার সকলকে ধন্যবাদ জানান। ওয়ালটন লিফট-এর সৌজন্যে ও সেফগার্ডের পৃষ্ঠপোষকতায় উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়। 

এমএসএম / এমএসএম

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে  ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

নবজাতকের সংকটাপন্ন চিকিৎসাসেবার মানোন্নয়নে বিএমইউ ও বাংলাদেশ নিওনেটাল ফোরামের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে মহাপরিচালক

নতুন ঠকিানায় ঢাকা ব্যাংকরে কলাতয়িা শাখা

চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট রেখে বান্দরবান ট্র্যাকিং সম্পন্ন করলো রিয়েলমি সি ১০০

সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিতে কমিউনিটি ব্যাংক

ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত

শারদীয় দুর্গা পূজার নিরাপত্তায় দায়িত্বপূর্ণ এলাকায় ৩,৪০০ সদস্য মোতায়েন করবে বাংলাদেশ কোস্ট গার্ড

লিভার ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

কমিউনিটি ইসলামিকের শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত শরি’আহ্ নীতিমালা অনুসরণে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় গুরুত্বারোপ

আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি

বাজারে ফর্টিফাইড সয়াবিন তেলে ভারী ধাতু নেই: শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির