মো: সানাউল্ল¬া¬হ সাহিদ শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং জনাব খন্দকার শাকিব আহমেদ ভাইস-চেয়ারম্যান নির্বাচিত
২৮ জানুয়ারি ২০২৬ইং তারিখে অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালক পর্ষদের ৪০৪তম সভায় সর্বসম্মতিক্রমে জনাব মো: সানাউল্ল¬া¬হ সাহিদ ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সভায় জনাব খন্দকার শাকিব আহমেদ নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মো: সানাউল্ল¬া¬হ সাহিদ ১৯৬৩ সালে ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাণিজ্যে স্নাতক সম্মান ডিগ্রী লাভের পর ব্যবসা-বাণিজ্য শুরু করেন। জনাব সানাউল্ল¬¬াহ সাহিদ শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র একজন স্পন্সর শেয়ারহোল্ডার এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ এর ভাইস-চেয়ারম্যান। তিনি স্যামসাং ব্র্যান্ডের ইলেট্রনিক্স পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনাল লি: এর চেয়ারম্যান। তাছাড়া তিনি ইলেকট্রা কনজিউমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইলেকট্রা মোবাইল লিমিটেড, ইলেকট্রা হোল্ডিং লিমিটেড এবং ইলেক্ট্রা ইন্ডস্ট্রিজ লিমিটেড এর পরিচালক। এছাড়াও তিনি ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, ইলেক্ট্রা মোবাইল, ইলেক্ট্রা ফার্নিচার, কাশমীর ক্যামিক্যাল কোম্পানী, সাজাওয়া ব্রাদার্স এবং জলসিঁড়ি ডেইরী ফার্ম এন্ড ফিশারী এর একজন পার্টনার। ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ততার কারনে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
নবনির্বাচিত নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান জনাব খন্দকার শাকিব আহমেদ ১৯৭৫ সালে ঢাকা জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। জনাব খন্দকার শাকিব আহমেদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের একজন স্পন্সর শেয়ার হোল্ডার এবং পরিচালক। খন্দকার শাকিব আহমেদ ওউন দ্যা ওয়ার্ল্ড কোম্পানী লিমিটেড, ওউন দ্যা ওয়ার্ল্ড হজ্জ এন্ড উমরাহ লিমিটেড এবং ইনটেক লিমিটেড এর চেয়ারম্যান। তাছাড়া তিনি আকুয়া কনসালট্যান্টস অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড এর পরিচালক এবং শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের স্পন্সর। তিনি মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেডের এর একজন শেয়ারহোল্ডার এবং ইনোভিউ আইটি এর অংশীদার। তিন দশকের অধিক সময় যাবৎ তিনি ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত। জনাব শাকিব আহমেদ তার মেধা, পরিশ্রম এবং সু-বিশাল ব্যক্তিত্বের কারনে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী হিসেবে পরিচিত। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি তিনি শিক্ষা ক্ষেত্রেও সমধিক পরিচিত। খন্দকার শাকিব আহমেদ ইস্টার্ন ইউনির্ভাসিটি এবং আল আযহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের গভর্নিং বডির একজন সম্মানিত সদস্য। তিনি হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের একজন পরিচালক। তাছাড়া তিনি মিজবাহুল উলুম মডেল মাদ্রাসার (পাঁচদোনা, নরসিংদী) পরিচালনার সাথে সম্পৃক্ত। খন্দকার শাকিব আহমেদ বনানী রোটারী ক্লাবের একজন সম্মানিত সদস্য। ব্যবসা-বাণিজ্যের সাথে তার দৃঢ় সম্পৃক্ততার জন্য তিনি বিশ্বের বিভিন্ন জায়গা ভ্রমণ করেন।
এমএসএম / এমএসএম
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের সাফল্য, ১১ জনের মধ্যে ৭ জন বৃত্তিপ্রাপ্ত
জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো
এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো
‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি
সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন
এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা
আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই
কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি