ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬

এনসিসি ব্যাংক এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২-২-২০২৬ বিকাল ৭:২৪

সেবার পরিধি সম্প্রসারণের মাধ্যমে ব্যাংকের ব্যবসা প্রবৃদ্ধির লক্ষ্যে এনসিসি ব্যাংক এর দুইদিন-ব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ কক্সবাজারের সী পার্ল বীচ রিসোর্ট এ সমাপ্ত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। 
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালকবৃন্দ মোঃ মঈনউদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মোঃ হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। 
ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম তাঁর বক্তব্যে বলেন, বিগত বছর ব্যাংকিং খাতে নানা চ্যালেঞ্জ বিদ্যমান থাকলেও এনসিসি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে, যা প্রশংসার দাবিদার। তিনি বলেন, ব্যাংকের ব্যবসার পরিধি ক্রমেই সম্প্রসারিত হচ্ছে; এ ধারাবাহিকতা বজায় রাখতে গ্রাহকসেবার মান আরও উন্নত করতে হবে। পাশাপাশি নিজ নিজ কর্মক্ষেত্রে নতুন নতুন ব্যবসায়িক সম্ভাবনা চিহ্নিত করে ব্যাংকের প্রবৃদ্ধি ত্বরান্বিত করার আহ্বান জানান। আগামী দিনেও ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সুনাম আরও সুদৃঢ় করতে শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
স্বাগত বক্তব্যে এম. শামসুল আরেফিন বলেন, দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক ধীরগতির মধ্যেও এনসিসি ব্যাংক গত বছরে ব্যবসা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি জানান, ব্যাংকের ঋণ ও বিনিয়োগ, আমানত, রপ্তানী-আমদানী বাণিজ্য এবং নন-পারফর্মিং লোন আদায়সহ ব্যবসার প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। একই সঙ্গে তহবিল সংগ্রহ ব্যয় হ্রাস পেয়েছে ও সম্পদের গুণগতমান উল্লেযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা ব্যাংকের বটম লাইনসহ সার্বিক আর্থিক অবস্থাকে মজবুত করেছে। তিনি চলতি বছরে টেকসই প্রবৃদ্ধি অর্জনে আধুনিক প্রযুক্তি ব্যবহার, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং গ্রাহককেন্দ্রিক ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
ব্যাংকের পরিচালকবৃন্দ তাদের বক্তব্যে আধুনিক তথ্য প্রযুক্তির অধিকতর ব্যবহারের মাধ্যমে উন্নততর গ্রাহকসেবা নিশ্চিত করে ব্যাংকের ব্যবসা বৃদ্ধির উপর জোর তাগিদ দেন যাতে বিদ্যমান প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে এনসিসি ব্যাংক এর অবস্থান সুদৃঢ় থাকে। 

এমএসএম / এমএসএম

জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক প্রসূতি মা কে জরুরী চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি

বাউবির ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে সনদবিহীন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দুইগুণ বাড়বে: বেবিচক চেয়ারম্যান

আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উপলক্ষে আইইউবিএটিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত

গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ডিএসইতে ‘স্থিতিশীল পুঁজিবাজার: অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত

আন্তর্জাতিক সেবিকা দিবসে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬

বাংলাদেশে PMI নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন

জনস্বাস্থ্য রক্ষায় তামাক কোম্পাানির সাথে আপোষ নয় শতাধিক তামাকবিরোধী সংগঠনের আহবান