ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

টেলিটকে শুরু হলো সপ্তাহব্যাপী বিশেষ ‘গ্রাহক সেবা সপ্তাহ’


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-২-২০২৬ বিকাল ৬:৪২

রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড গ্রাহকদেরকে সাশ্রয়ী মূল্যে ভয়েস ও দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সুবিধা দিতে সর্বদা সচেষ্ট থাকে। তারই ধারাবাহিকতায়, গত বছরের ন্যায় এই বছরেও টেলিটকে ৭ (সাত) দিন ব্যাপী শুরু হয়েছে “গ্রাহক সেবা সপ্তাহ”। উক্ত গ্রাহক সেবা সপ্তাহ টি আজ ০১ ফেব্রুয়ারী’ ২০২৬ তারিখে সকাল ৯:৩০ ঘটিকায় গুলশান কাস্টমার কেয়ার সেন্টারে উদ্ভোধন করা হয়, সেবাটি উদ্ভোধন করেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল মাবুদ চৌধুরী। গ্রাহক সেবা সপ্তাহ উপলক্ষ্যে টেলিটক দিচ্ছে সিমে বিশেষ মূল্য ছাড় ও আকর্ষনীয় বান্ডেল অফার, যেখানে জেন-জি সিমের মূল্য ১৫০/- টাকার পরিবর্তে ১০০/- টাকা, স্বাধীন সিম ২৫০/- টাকার পরিবর্তে ১৫০/- টাকা এবং সিম রিপ্লেস- এ ২৫০/- টাকার পরিবর্তে ১৫০/- টাকায় পাওয়া যাবে। এছাড়াও এই সেবা সপ্তাহ উপলক্ষ্যে স্বাধীন প্যাকেজে মাত্র ৪৮ টাকা রিচার্জে ৪৮ মিনিট টকটাইম ও ১০ জিবি ডাটা পাবেন ৭ দিনের মেয়াদে। সারা বাংলাদেশে টেলিটকের কাস্টমার কেয়ার ও পয়েন্টে গিয়ে গ্রাহক এই সেবাটি নিতে পারবেন। গ্রাহক সেবা সপ্তাহ চলবে আগামী ০১-০৭ ফেব্রুয়ারী’ ২০২৬ ইং পর্যন্ত।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ  www.teletalk.com.bd  অথবা ১২১ গ্রাহক সেবায় কল করে। টেলিটক সবসময় গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে পণ্য ও সেবা পরিকল্পনা গ্রহণ করে থাকে। একইসঙ্গে টেলিটক উন্নত নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন