আনসার–ভিডিপির জেলা পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি সমাবেশ উপলক্ষে মতবিনিময় সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ কে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ়, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি কার্যক্রম গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আজ ২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে বরিশাল জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের কনফারেন্স রুমে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা এবং সিলেট বিভাগে আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়, যা আসন্ন নির্বাচনে বাহিনীর পেশাদার প্রস্তুতি ও সাংগঠনিক সক্ষমতার সুস্পষ্ট বহিঃপ্রকাশ।
বরিশালে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সভায় নির্বাচনকালীন দায়িত্ব পালনসহ বাহিনীর সার্বিক কার্যক্রম আরও কার্যকর ও শক্তিশালীকরণে দিকনির্দেশনা প্রদানকালে তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার–ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” তিনি বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার, জেলা কমান্ড্যান্ট ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রতি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, দায়িত্ব বণ্টন এবং পারস্পরিক সমন্বয় জোরদারে শতভাগ নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অন্যদিকে, সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ। সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে জানান, এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে ঝুঁকি বিবেচনায় নির্ধারিত সংখ্যক অস্ত্রধারী সদস্য দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিকভাবে রিপোর্ট ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারাদেশে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও মোতায়েন, প্রশিক্ষণ কার্যক্রম, ইউনিফর্ম ও ভাতা প্রদানসহ আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা সম্পন্ন করেছে।
এই সমন্বিত প্রস্তুতি ও নীতিনির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনআস্থা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ভবিষ্যতেও নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি দক্ষ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিসম্পন্ন শক্তি হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে—এমন দৃঢ় প্রত্যয় বাহিনী নেতৃত্বের।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান