ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-২-২০২৬ বিকাল ৬:৩৩

ব্যবসায়িক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সকল উপশাখার অংশগ্রহণে আয়োজিত হলো ‘আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬ – চট্টগ্রাম অঞ্চল’। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) চট্টগ্রাম শহরস্থ চট্টগ্রাম ক্লাবে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ বিজনেস কনফারেন্স।  
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মাননীয় চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল ম্যানেজার জনাব মোঃ মঞ্জুরুল মুমিন এবং চট্টগ্রাম অঞ্চলের সকল উপশাখার কর্মকর্তাগণ।  
অনুষ্ঠানে জনাব মো. মেহমুদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, “আইএফআইসি ব্যাংকের মূল শক্তি হলো গ্রাহকদের আস্থা এবং মাঠপর্যায়ে কর্মরত নিবেদিতপ্রাণ কর্মকর্তাদের নিরলস পরিশ্রম”। তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং পরিবেশে উপশাখাগুলো গ্রাহকসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে চট্টগ্রাম অঞ্চলে আইএফআইসি ব্যাংক গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।   
একই ধারাবাহিকতায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা বলেন, “দেশব্যাপী বিস্তৃত আইএফআইসি ব্যাংকের উপশাখা নেটওয়ার্ক ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধির একটি শক্ত ভিত্তি। কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গ্রোথ এবং আধুনিক ব্যাংকিং সেবার প্রসারে ব্যাংক কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে নানামুখী উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে”।   
উল্ল্যেখ্য, অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মো. রফিকুল ইসলাম। তিনি বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। সম্মেলনে আমানত সংগ্রহ, ঋণ প্রদান ও আদায় এবং পরিচালন মুনাফা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ১৮টি উপশাখাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরিশেষে প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় উক্ত সম্মেলনটি।   

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত