ট্রাস্ট ব্যাংক ও আগামের চুক্তিতে চালু হচ্ছে ডিজিটাল ন্যানো লোন সেবা
দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও আগাম ইন্টারন্যাশনাল (বিডি) লিমিটেড-এর মধ্যে ঢাকায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। উক্ত সমঝোতা স্মারকে ট্রাস্ট ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং আগামের পক্ষে চেয়ারম্যান জনাব নিশ কোটেচা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্পূর্ণ ডিজিটাল ন্যানো লোন সেবা চালু করতে যাচ্ছে, যা প্রান্তিক ও সুবিধাবঞ্চিত গ্রাহকদের জন্য দ্রুত ও সহজ ঋণ সুবিধা নিশ্চিত করবে। আগাম-এর ‘AGAM অ্যাপ’-এর মাধ্যমে গ্রাহক অনবোর্ডিং, ঋণ আবেদন এবং ডিজিটাল কেওয়াইসি কার্যক্রম সম্পূর্ণ ডিজিটালভাবে পরিচালিত হবে। ব্যক্তি ও ব্যবসায়িক উভয় খাতে ঋণ সেবা প্রদানের জন্য অ্যাপটিতে এআই-ভিত্তিক ক্রেডিট স্কোরিং, লোন ম্যানেজমেন্ট সিস্টেম এবং পে-রোল পোর্টাল সুবিধা সংযুক্ত থাকবে।
অনুষ্ঠানে আগামের চেয়ারম্যান নিশ কোটেচা বলেন, এই উদ্যোগ কর্মীদের আর্থিক চাপ কমিয়ে দায়িত্বশীল ব্যবস্থাপনায় সহায়তা করবে। ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী জানান, আগামের ফিনটেক সক্ষমতা কাজে লাগিয়ে ব্যক্তি ও এসএমইসহ প্রান্তিক জনগোষ্ঠীতে ঋণ সুবিধা সম্প্রসারণ করা হবে।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে