উত্তরায় ইউনির্ভাসেস আউটলেটের চতুর্থ শাখার শুভ উদ্বোধন
রাজধানীর উত্তরায় আধুনিক সুবিধাসম্পন্ন ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড “ইউনির্ভাসেস (UNIVERSES)”–এর চতুর্থ শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার ২৬ মে'২৫ রাজধানী উত্তরা সেক্টর ৩, রোড ২, হাউজ ১/ই, রাজলক্ষ্মী এলাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন আউটলেটের যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিচারপতি সিকদার মকবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান। ফিতা কেটে এবং কেক কেটে অতিথিবৃন্দ নতুন শাখাটির উদ্বোধন করেন।
উদ্যোক্তা বিনা রহমান ও কাজী সাদমান হৃদয় জানান, গ্রাহকদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতেই ইউনির্ভাসেসের নতুন এই শাখাটি চালু করা হয়েছে।ওসি হাফিজুর রহমান বলেন, “ইউনির্ভাসেস শুধু একটি আউটলেট নয়, এটি গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়—যেখানে মানে ভালো, দামে সাশ্রয়ী পণ্যের সহজলভ্যতা থাকবে।
উদ্বোধনী আয়োজনে স্থানীয় বাসিন্দা, ফ্যাশনপ্রেমী ও শুভানুধ্যায়ীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। তারা আউটলেটের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির নান্দনিক পরিবেশ ও সেবার প্রশংসা করেন।
এমএসএম / এমএসএম
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর