বাঁশের সাঁকোর ওপর ভরসা, পাকা সেতুর দাবি ফতেহ্পুরবাসীর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বুধন্তি নদী পারাপারের জন্য একটি বাঁশের সাঁকোর ওপর নির্ভরশীল। এই সাঁকোটি হঠাৎ ভেঙে যাওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। এখন নদী পারাপারের কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো দিয়ে পারাপার হইতেছেন।
প্রায় ১০০ মিটার দীর্ঘ এই বাঁশের সাঁকোটি ফতেহপুরসহ আশপাশের সাতটি গ্রামের মানুষের জন্য নবীনগর উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। স্থানীয়রা নিজেদের অর্থায়নে প্রতিবছর এই সাঁকোটি নির্মাণ ও মেরামত করে থাকেন ।
সাঁকোটি ভেঙে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়স্ক, রোগী ও গর্ভবতী নারীদের চলাচলে চরম অসুবিধা হচ্ছে। ব্যবসায়ীরাও মালামাল আনা-নেওয়ায় বিপাকে পড়েছেন। সেতুর অভাবে এলাকায় দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছানোও কঠিন হয়ে পড়ে, যার ফলে জরুরি চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন অনেকেই ।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে ব্রিজ নির্মাণের জন্য একাধিকবার আবেদন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ।
এলাকাবাসী দ্রুত একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে করে তারা নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান