শিক্ষক-কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভ
শেকৃবিতে ফ্যাসিবাদী সরকারের ঘনিষ্ঠ সহযোগী নজরুল সুলতানকে রেজিস্ট্রারের দায়িত্ব
ফ্যাসিবাদী সরকারের অন্যতম দোসর নজরুল ইসলাম সুলতানকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব দেওয়ায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
একাধিক সূত্রে জানা গেছে, ফ্যাসিবাদী হাসিনা সরকারের আ ফ ম বাহাউদ্দিন নাসিমের ঘনিষ্ঠ সহযোগী ও শেকৃবির সাবেক উপাচার্য প্রফেসর কামাল উদ্দিন আহমেদ, প্রফেসর শাহী আলম এবং শহিদুর রহমানের আস্থাভাজন নজরুল ইসলাম সুলতানকে শেকৃবির রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব দেওয়ায় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী এ প্রতিবেদককে জানান, বর্তমান প্রশাসনে ট্রেজারারের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই নজরুল ইসলাম সুলতান রুটিন দায়িত্ব পেয়েছেন।
অথচ অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, ফ্যাসিবাদী সরকারের সময় যিনি লাঞ্ছিত, অপমানিত ও হামলা-মামলার শিকার হয়ে হাজতবাস করেছিলেন—সেই কৃষিবিদ খন্দকার আসাদুজ্জামান কিটন, যিনি উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে সিনিয়র হওয়া সত্ত্বেও, তাকেই উপেক্ষা করে সুলতানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বর্তমান উপাচার্য ও প্রো-উপাচার্য দায়িত্ব গ্রহণের পর ফ্যাসিবাদী দোসরদের অনেককেই শাস্তিমূলকভাবে অপসারণ করলেও নজরুল ইসলাম রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। যার ফলে জাতীয়তাবাদী চিন্তাধারার শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ বিরাজ করছে।
এ ধরনের স্বজনপ্রীতির কারণে যে কোনো সময় শতাধিক শিক্ষক ও কর্মচারী ক্ষোভে ফেটে পড়তে পারেন।
সূত্র আরও জানিয়েছে, বিগত সরকারের ঘনিষ্ঠ দোসর নজরুল ইসলাম সুলতান শেকৃবির সাবেক তিনজন উপাচার্যের আস্থাভাজন হয়ে দীর্ঘদিন ধরে স্বজনপ্রীতির মাধ্যমে কুড়িয়েছেন কাড়িকাড়ি টাকা।
সচেতন মহল মনে করছে, নজরুল ইসলাম সুলতানকে দ্রুত পদ থেকে সরিয়ে উপযুক্ত ব্যক্তিকে দায়িত্বে না বসালে শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ আরও বাড়বে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য শেকৃবির মাননীয় উপাচার্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে তারা।
এমএসএম / এমএসএম
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন